Sunday, March 1, 2026
19.1 C
Dhaka

চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও সামাজিক উদ্যোগের কথা তুলে ধরা

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, বিএনপি সব সময় সংস্কারের পক্ষে অবস্থান নেয় এবং সেই ধারাবাহিকতায় দলটি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করবে। তিনি একই সঙ্গে অভিযোগ করেন, পোস্টাল ব্যালট পেপার নিয়ে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেখানে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর আলামত দেখা যাচ্ছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের নবাববাড়ী এলাকায় টিএমএসএস অডিটরিয়ামে জেলা যুবদল আয়োজিত সাংগঠনিক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় রাজশাহী বিভাগের ৯টি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

মোনায়েম মুন্না বলেন, ‘গতকাল নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সব সময় সংস্কারের পক্ষে। সুতরাং গণভোটের বিষয়ে আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আছি। নির্বাচনের মাঠে অনেক ধাপ রয়েছে। প্রতিটি ধাপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা ঐক্যবদ্ধভাবে ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে অতিক্রম করা হবে।’

তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথাও তুলে ধরেন। যুবদল সভাপতি বলেন, মানবিক সমাজ ও সাম্যের ভিত্তিতে দেশ গড়ার কাজ চলছে। তারেক রহমান গ্রাম পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছেন, যার বড় অংশ হবে নারী। এ ছাড়া উন্নত বিশ্বের আদলে রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধে (প্রিভেনশন) জোর দেবে বিএনপি। এর জন্য শহরের বিভিন্ন ওয়ার্ডে ‘গ্রিন স্পেস’ বা খেলার মাঠ তৈরি করা হবে, যাতে তরুণরা খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে থাকে।

বিপর্যস্ত শিক্ষা ও পরিবেশ খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোনায়েম মুন্না বলেন, সারা দেশে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া বগুড়ায় ইতিমধ্যেই ২০টি স্থানে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রতিটি সেক্টর ধ্বংস করেছে। বাংলাদেশকে সঠিক পথে আনা কঠিন হলেও অসম্ভব নয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানার।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত।...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার...

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী শনাক্ত

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের...

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ

ইরানসহ মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে অবস্থানরত...

‘আলো’ প্রদর্শনীতে সাংবাদিকরা হামলার ভয়াবহতা অনুভব করেছেন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সংঘবদ্ধ উগ্রবাদীদের...

আটকা যাত্রীদের নিরাপদ থাকার ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল...

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে

সরকার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন...

ঢাকাসহ বদ্বীপের শহরগুলোতে বাড়ছে ভূমি ধসের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় সাধারণত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা...

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ, আটকা হাজারো বাংলাদেশি

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা...

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামের চন্দনাইশে শনিবার দুপুর একটার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে...
spot_img

আরও পড়ুন

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত। এই দিনে যেমন রয়েছে শোক ও বেদনাবিধুর স্মৃতি, তেমনি রয়েছে বিজয়, প্রতিরোধ ও রাজনৈতিক পরিবর্তনের...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের বদলে সেহরি ও ইফতার—এই দুই সময়ের মধ্যেই দিনের পুষ্টির চাহিদা পূরণ করতে হয়। ফলে কী...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম একটি নতুন ধরনের ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। গবেষকদের দাবি,...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক চিকিৎসা পরিসংখ্যান সেই ধারণা বদলে দিয়েছে। চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে দিয়ে ৫০ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের...
spot_img