Thursday, February 26, 2026
22.9 C
Dhaka

নতুন প্রযোজকদের পাশে দাঁড়ানোর ডাক দিলেন অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস মনে করেন, ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের শাকিব-নির্ভরতা চলচ্চিত্রের জন্য কোনোভাবেই সুসংবাদ নয়। তাঁর মতে, শাকিব খান ছাড়া অন্য কোনো নায়ককে নিয়ে বড় প্রোডাকশন হাউসগুলোর কাজ করতে অনীহা দেখানো পুরো শিল্পের জন্য অশনিসংকেত। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি ঢালিউডের বর্তমান অবস্থা, সমালোচনা ও নতুন উদ্যোগ নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন।

অপু বিশ্বাস বলেন, ‘বিগত অনেক বছর ধরে শুধু শাকিব খানের সিনেমা ছাড়া সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না। এটা কিন্তু কখনোই সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমাদের, তেমনি নতুন উদ্যোগকেও স্বাগত জানানো উচিত।’

পজিটিভ বুলিং চান অপু

নিজেকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ট্রল বা বুলিং নিয়েও কথা বলেন তিনি। তবে অভিযোগ নয়, বরং সমালোচকদের প্রতি ভিন্ন ধরণের আহ্বান জানান অপু বিশ্বাস।

তিনি বলেন, ‘আমাকে নিয়ে অবশ্যই বুলিং করবেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়—যে সমালোচনা থেকে আমরা শিখতে পারি, সামনে এগিয়ে যেতে পারি।’ দর্শকদের উদ্দেশে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গণমাধ্যমের ভূমিকার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

নতুনদের পাশে দাঁড়ানোর আহ্বান

শাকিব-নির্ভরতার গণ্ডি থেকে বেরিয়ে আসার জন্য যারা নতুন প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে আসছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান অপু। বিশেষভাবে ‘এম কে প্রোডাকশন’-এর উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘ইন্ডাস্ট্রির চিত্রটা এমন যে শাকিব ছাড়া কেউ লগ্নি করতে চায় না। তাই এই অচলায়তন ভাঙতে যারা এগিয়ে আসছেন, তাদের ইনস্পায়ার করা আমাদের প্রত্যেক মানুষের দায়িত্ব।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সরকারি আবাসন ছাড়তে সময় চাইছেন অনেকে

সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা ও...

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনিয়মের বিস্তার

শিক্ষার মূল লক্ষ্য সৎ, দক্ষ ও মানবিক নাগরিক গড়ে...

নতুন সরকারের দপ্তরে প্রশাসনিক কাঠামো শক্তিশালী

নতুন সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের দপ্তরে আরও...

রমজানে সুন্নাহ মেনে চলার গুরুত্ব

রমজান ইবাদতের মৌসুম। এই মাসে রোজা ও অন্যান্য আমল...

বিয়ের চাপে কীভাবে সামলাবেন প্রশ্ন

সমাজে বয়সভিত্তিক কিছু অলিখিত মানদণ্ড গড়ে উঠেছে। বিশেষ করে...

টেক্সটের সঙ্গে এবার যুক্ত হবে ছবি

দীর্ঘদিন ধরে সহজ ও হালকা টেক্সট এডিটর হিসেবে ব্যবহারকারীদের...

হজ ও রমজানে ভিড় নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি

বিশ্ব মুসলিমের হৃদয়ের কেন্দ্র মক্কার পবিত্র মসজিদুল হারাম। সারা...

সম্পর্কে স্বাধীনতা ও নিরাপত্তার ভারসাম্য

মানুষ জন্মগতভাবেই আবেগপ্রবণ। এই আবেগ থেকেই পরিবার, প্রেমের সম্পর্কের...

স্মার্ট হোমের নতুন উদাহরণ

গরমে স্বস্তি পেতে সিলিং ফ্যান সারাক্ষণ চালু রাখলেও মাঝরাতে...

আত্মশুদ্ধির অনন্য সুযোগ রমজান

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জীবনে এক অনন্য ও বরকতময়...

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে...
spot_img

আরও পড়ুন

সরকারি আবাসন ছাড়তে সময় চাইছেন অনেকে

সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কারণ হয়ে ওঠে। ওই সরকারের প্রধান অধ্যাপক...

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনিয়মের বিস্তার

শিক্ষার মূল লক্ষ্য সৎ, দক্ষ ও মানবিক নাগরিক গড়ে তোলা। শিক্ষা মানুষকে আলোকিত করে, অজ্ঞতা ও অন্ধকার দূর করে—এমন ধারণাই দীর্ঘদিন ধরে সমাজে প্রতিষ্ঠিত।...

নতুন সরকারের দপ্তরে প্রশাসনিক কাঠামো শক্তিশালী

নতুন সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের দপ্তরে আরও সাতজন একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি)...

রমজানে সুন্নাহ মেনে চলার গুরুত্ব

রমজান ইবাদতের মৌসুম। এই মাসে রোজা ও অন্যান্য আমল তখনই পূর্ণতা পায়, যখন তা মহানবী (সা.)-এর সুন্নাহ অনুযায়ী আদায় করা হয়। রোজা কবুলের আশায়...
spot_img