Saturday, May 23, 2026
31 C
Dhaka

কেএডিআইজেডে চীন–রাশিয়ার বিমান প্রবেশ, দুই দেশের পাল্টা প্রস্তুতি

দক্ষিণ কোরিয়া ও জাপানের আকাশসীমার কাছাকাছি যৌথভাবে টহল চালিয়েছে চীন ও রাশিয়ার বোমারু বিমান। টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সময় এমন সামরিক তৎপরতা নতুন উদ্বেগ তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে সাতটি রাশিয়ান এবং দুটি চীনা বিমান দক্ষিণ কোরিয়ার বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল (কেএডিআইজেড)-এ প্রবেশ করে।

কেএডিআইজেড আঞ্চলিক আকাশসীমা না হলেও এখানে প্রবেশকারী বিমানগুলোকে নিজেদের পরিচয় জানাতে হয়। সামরিক সূত্রে জানা যায়, যুদ্ধবিমান ও বোমারু বিমানগুলো শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের আগেই নজরে আসে। দক্ষিণ কোরিয়া সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় কৌশলগত প্রস্তুতির অংশ হিসেবে যুদ্ধবিমান মোতায়েন করেছে। সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, রাশিয়ান ও চীনা বিমানগুলো এক ঘণ্টা কেএডিআইজেড-এ অবস্থান করে পরে সরে যায়।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানান, যৌথ টহলের তথ্য পাওয়ার পর জাপানও আকাশসীমা সুরক্ষার অংশ হিসেবে পৃথকভাবে সামরিক বিমান মোতায়েন করেছে। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিবৃতিতে তিনি জানান, রাশিয়ার দুইটি ‘টিইউ-৯৫’ পারমাণবিক সক্ষম বোমারু বিমান জাপান সাগর অতিক্রম করে সুশিমা প্রণালীতে প্রবেশ করে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী দুটি চীনা জেটের মুখোমুখি হয়। তার সঙ্গে আরও আটটি চীনা জে-১৬ যুদ্ধবিমান ও একটি রুশ এ-৫০ বিমান ছিল। এসব বিমান ওকিনাওয়ার প্রধান দ্বীপ এবং মিয়াকো দ্বীপের মধ্যবর্তী এলাকায় প্রদক্ষিণ করছিল। কোইজুমি বলেন, যৌথভাবে বোমারু বিমানের ঘনঘন উড্ডয়ন স্পষ্টভাবে জাপানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের কারণ।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা শুক্রবার থেকে ওকিনাওয়ার নিকট চীনা বিমানবাহী রণতরী লিয়াওনিংসহ সহায়ক জাহাজগুলোর গতিবিধি নজরদারি করছে। রণতরীর বিমানগুলোর উড্ডয়ন ও অবতরণের তৎপরতাও পর্যবেক্ষণে রয়েছে।

চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বার্ষিক সহযোগিতা পরিকল্পনা অনুসারে রাশিয়ার সঙ্গে যৌথ বিমান মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়া পূর্ব চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের আকাশসীমায় পরিচালিত হয়। এটি দুই দেশের দশম যৌথ কৌশলগত বিমান টহল। রাশিয়াও বিষয়টি নিশ্চিত করে জানায়, মহড়া আট ঘণ্টা স্থায়ী হয় এবং মহড়ার বিভিন্ন পর্যায়ে কিছু বিদেশি যুদ্ধবিমান তাদের বোমারু বিমানগুলোকে অনুসরণ করেছে।

২০১৯ সাল থেকে চীন ও রাশিয়া নিয়মিতভাবে দক্ষিণ কোরিয়া ও জাপানের নিকটবর্তী আকাশসীমায় যৌথ সামরিক টহল চালিয়ে আসছে, যা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলছে।

সূত্র : আল জাজিরা।
সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img