Monday, April 6, 2026
26 C
Dhaka

বাউল শিল্পী-সমর্থকদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে : এনসিপি

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হওয়া হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে হামলাকারী ও উসকানিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিরোধ বা অভিযোগ যাই থাকুক—সহিংসতা, হয়রানি বা আইনহীনতার কোনো বৈধতা নেই। বাংলাদেশে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যে বাউল, ফকির, সুফি, তাসাওফপন্থিসহ বিভিন্ন ধারার সমৃদ্ধ অবদান রয়েছে। এই বৈচিত্র্য রক্ষা করা মানে মানবিক রাষ্ট্রচিন্তা ও ঐতিহাসিক সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষা করা। বাংলাদেশ সবার, এখানে ভিন্নমতকে দমন নয়, বরং শোনা ও বোঝার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্মীয় মত বা ব্যাখ্যা নিয়ে ভিন্নতা থাকতেই পারে এবং তা কখনও বিতর্ক সৃষ্টি করতেও পারে। তবে উত্তরণের পথ কখনই সহিংসতা বা প্রতিশোধ হতে পারে না। দেশের দায়িত্বশীল আলেমসমাজ যুগের পর যুগ শান্তিপূর্ণ দাওয়াত, ধৈর্য, প্রজ্ঞা ও সদাচরণের মাধ্যমে দ্বীনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছেন। সমাজে উত্তেজনা বা ভুল ব্যাখ্যা দেখা দিলে এই শান্তিপ্রিয় আলেমসমাজ মানুষকে সংযম, শান্তি ও আইনের প্রতি শ্রদ্ধার পথে রাখার দায়িত্ব পালন করে থাকেন।

এনসিপি মনে করিয়ে দিয়েছে, ধর্ম ও সমাজের প্রশ্নে সহিংসতার কোনো স্থান নেই। এই নীতিতে যারা অবিচল থেকেছেন, এনসিপি তাদের অবস্থানের সঙ্গে একাত্ম। শান্তিপূর্ণ দাওয়াত ও জ্ঞানভিত্তিক সংলাপই দ্বীনের প্রকৃত রাহবারি। তাই আজ এই নীতি আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানিকগঞ্জের ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে হামলাকারী ও উসকানিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। অভিযোগ বা মতভিন্নতার সমাধান হবে আইন, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে, জনতা বা গোষ্ঠীর হাতে নয়। বাউল, ফকির, তাসাওফপন্থিসহ সব সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্প্রদায়ের নিরাপত্তা এবং মতপ্রকাশের সাংবিধানিক অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।

উসকানি, বিভাজন ও সহিংসতার রাজনীতি প্রত্যাখ্যান করে ধর্মীয় নেতা, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃত্বকে সম্প্রীতি, সংযম ও পারস্পরিক সম্মানের পথ আরও শক্তিশালী করতে হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

চীনে শিশু সুরক্ষায় ডিজিটাল হিউম্যান সেবায় কড়াকড়ি নীতিমালা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডিজিটাল হিউম্যান’ বা ভার্চুয়াল মানুষের ব্যবহার নিয়ন্ত্রণে...

কোটি কোটি বছর আগের তারার সন্ধান পেয়েছে শিক্ষার্থীরা

চীনে ও বিরল তারার সন্ধান পেয়েছেন একদল শিক্ষার্থী। কোটি...

স্বর্ণমুদ্রা ফেরানোর নৈতিক গল্প

বনি ইসরাইলের একজনকে এক হাজার স্বর্ণমুদ্রা ধার দেয়ার জন্য...

পঞ্চগড়ে মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

সড়ক দুর্ঘটনা রোধে ইসলামের নির্দেশনা

ইসলামে মানুষের জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করা হয় এবং...

পটিয়ায় ক্রীড়া উন্নয়নে নতুন কমিটি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ক্রীড়া অঙ্গনে গতিশীলতা বাড়াতে উপজেলা ক্রীড়া...

লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠান বন্ধ

সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন অনিয়ম ও বৈধ কাগজপত্রের অভাবে পাঁচটি...

২০ লাখ টাকার ড্রেজার ও পাইপ ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ...

শাওন হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, খালাস ১০

চট্টগ্রামে শিক্ষার্থী ফসিউর রহমান শাওন হত্যা মামলায় দীর্ঘ ১৮...

ত্রিশালে হামের টিকাদানে প্রথম দিনেই সাফল্য

সরকার ঘোষিত হামের টিকাদান কর্মসূচির প্রথম দিনে ময়মনসিংহের ত্রিশাল...

ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আলিফ (৪)...

হামলা ও ভাঙচুরের মামলায় অভিযুক্তদের জামিন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান গ্রেপ্তারের এক দিনের মাথায়...

হামে আক্রান্ত শিশুর সঠিক পরিচর্যা

হাম মারাত্মক সংক্রামক রোগ। ভাইরাস দেহে প্রবেশের ১-২ সপ্তাহ...

ম্যাসেঞ্জারে বিয়ে বৈধ কি? ধর্মীয় ব্যাখ্যা

আল্লাহতায়ালা মানবজাতির অস্তিত্ব রক্ষা ও নারী-পুরুষের জৈবিক চাহিদা পূরণে...
spot_img

আরও পড়ুন

চীনে শিশু সুরক্ষায় ডিজিটাল হিউম্যান সেবায় কড়াকড়ি নীতিমালা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডিজিটাল হিউম্যান’ বা ভার্চুয়াল মানুষের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন খসড়া নীতিমালা প্রকাশ করেছে চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা। এতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, আসক্তি...

কোটি কোটি বছর আগের তারার সন্ধান পেয়েছে শিক্ষার্থীরা

চীনে ও বিরল তারার সন্ধান পেয়েছেন একদল শিক্ষার্থী। কোটি কোটি বছর আগে জন্ম নেওয়া এই তারাটি মহাবিশ্বের প্রাচীন পরিবেশ এবং তারা গঠনের রহস্য উদঘাটনে...

স্বর্ণমুদ্রা ফেরানোর নৈতিক গল্প

বনি ইসরাইলের একজনকে এক হাজার স্বর্ণমুদ্রা ধার দেয়ার জন্য যোগাযোগ করলেন। ঋণদাতা কিছু সাক্ষী আনতে বললে, গ্রহীতা আল্লাহতায়ালাই যথেষ্ট সাক্ষী বলে জানান। ঋণদাতা তখন...

পঞ্চগড়ে মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জেলা...
spot_img