Sunday, May 24, 2026
30 C
Dhaka

ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং, শত শত ফ্লাইট বাতিল

ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং। ইতোমধ্যেই ১৮৫ কিলোমিটার বেগে বইছে এই ঘূর্ণিঝড়, যা পরবর্তী সময়ে আরও শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে দেশটির পূর্ব ও উত্তরাঞ্চল থেকে এক লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে শত শত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।

রবিবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ফাং-ওয়ং রোববার সকালে সুপার টাইফুনে রূপ নিয়েছে। এর ফলে প্রবল বৃষ্টি, ভয়াবহ বাতাস ও জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব লুজন অঞ্চলে সর্বোচ্চ ৫ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বিশেষভাবে কাটানডুয়ানেস, কামারিনেস নরতে এবং কামারিনেস সুর প্রদেশগুলোতে ঝড়ের তীব্র প্রভাব পড়তে পারে। রাজধানী ম্যানিলা ও আশপাশের এলাকাগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেতের আওতায় রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড়টির বাতাসের গতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার, যা বেড়ে ২৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত এই ঝড়টি রোববার রাতেই লুজনের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টাইফুনের প্রভাবে দেশটির ইস্টার্ন ভিসায়াস অঞ্চলের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফিলিপাইন কোস্টগার্ড প্রকাশিত ছবিতে দেখা গেছে, কামারিনেস সুর অঞ্চলে মানুষজন ছোট নৌকা থেকে মালপত্রসহ ট্রাকে উঠে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে স্থানান্তরিত হচ্ছেন।

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ফাং-ওয়ংয়ের প্রভাবে তিন শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবিএস-সিবিএন নিউজ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কাটানডুয়ানেস প্রদেশে প্রবল বাতাসে গাছের ডালপালা ভেঙে পড়ছে এবং আকাশে ঘন মেঘের সঙ্গে ঝোড়ো বৃষ্টির তাণ্ডব চলছে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা ফাং-ওয়ং ‘অত্যন্ত বিপজ্জনক’ সুপার টাইফুন হিসেবে থাকবে এবং দেশের মধ্যাঞ্চল অতিক্রমের পর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img