Saturday, June 27, 2026
30.8 C
Dhaka

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রভাব, ভারতের রপ্তানি ৩৭ শতাংশ হ্রাস

যুক্তরাষ্ট্রে চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতের রপ্তানি ৩৭ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। থিংক ট্যাঙ্ক ‘গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ’ (জিটিআরআই) প্রকাশিত তথ্য অনুযায়ী, এই পাঁচ মাসে ভারতের রপ্তানি ৮ দশমিক ৮ বিলিয়ন ডলার থেকে নেমে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

জিটিআরআই জানিয়েছে, ভারতের ওষুধ, স্মার্টফোন, ধাতু ও গাড়ি খাতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। ফার্মাসিউটিক্যাল খাতের রপ্তানি মে মাসের ৭৪৫ দশমিক ৬ মিলিয়ন ডলার থেকে সেপ্টেম্বর মাসে ৬২৮ দশমিক ৩ মিলিয়ন ডলারে নেমেছে, যা ১৫ দশমিক ৭ শতাংশ হ্রাস। শিল্প ধাতু ও গাড়ির যন্ত্রাংশের রপ্তানি ৬০০ মিলিয়ন ডলার থেকে কমে ৫০০ মিলিয়নে নেমেছে, অর্থাৎ ১৬ দশমিক ৭ শতাংশ হ্রাস হয়েছে।

জিটিআরআই-এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব জানিয়েছেন, অ্যালুমিনিয়ামের রপ্তানি কমেছে ৩৭ শতাংশ, তামার রপ্তানি ২৫ শতাংশ, গাড়ির যন্ত্রাংশ ১২ শতাংশ এবং লোহা-ইস্পাত ৮ শতাংশ হ্রাস পেয়েছে। তিনি বলেন, “রপ্তানিতে এই হ্রাস সম্ভবত যুক্তরাষ্ট্রের শিল্প খাতের মন্দার কারণে, ভারতের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণে নয়।”

শ্রমনির্ভর খাত যেমন টেক্সটাইল, রত্ন ও গহনা, রাসায়নিক, কৃষিপণ্য ও যন্ত্রপাতির রপ্তানি ৩৩ শতাংশ কমে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার থেকে ৩ দশমিক ২ বিলিয়ন ডলারে নেমেছে। সৌর প্যানেলের রপ্তানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মে মাসে ২০২ দশমিক ৬ মিলিয়ন ডলার থেকে সেপ্টেম্বর মাসে তা কমে ৭৯ দশমিক ৪ মিলিয়ন ডলারে নেমেছে, যা ৬০ দশমিক ৮ শতাংশ হ্রাস।

পোশাক ও বস্ত্র খাতেও বড় ধাক্কা লেগেছে। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে এই খাতের রপ্তানি ৯৪৪ মিলিয়ন ডলার থেকে ৫৯৭ মিলিয়নে নেমেছে, অর্থাৎ ৩৭ শতাংশ কমেছে। এর মধ্যে তৈরি পোশাকের রপ্তানি কমেছে ৪৪ শতাংশ, গৃহসজ্জার টেক্সটাইল ১৬ শতাংশ, আর সুতা ও ফেব্রিকস ৪১ শতাংশ হ্রাস পেয়েছে। সমুদ্রজাত ও সামুদ্রিক খাদ্য রপ্তানিও প্রায় অর্ধেক কমে ২২৩ মিলিয়ন ডলার থেকে ১১৩ মিলিয়নে নেমেছে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ভারতের বহু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই শাস্তিমূলক শুল্ক আরোপের কারণ হিসেবে ওয়াশিংটন উল্লেখ করেছে রাশিয়ার তেল কেনা ও ইউক্রেনে আগ্রাসনে মস্কোকে অর্থ যোগ করার অভিযোগ।

সূত্র: জিটিআরআই, এনডিটিভি
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা।...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও...

আন্তর্জাতিক এআই প্রতিযোগিতায় তিন স্বর্ণ জিতে নজির গড়ল বাংলাদেশ

প্রথম এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করেছে...

গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার একটি শহর, মিলল বিশেষ অধিকার

কানাডার কুইবেক প্রদেশের ছোট্ট শহর টেরাস-ভদ্রুইল গাছকে জীবন্ত সত্তা...

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ...

দাঁতের পোকার রহস্য ভাঙল বিজ্ঞান, জানুন ব্যথার প্রকৃত কারণ

দাঁতে পোকা হওয়ার কথা আমাদের সমাজে বহুদিন ধরেই প্রচলিত।...

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...
spot_img

আরও পড়ুন

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতা নতুন নয়। তবে এই প্রতিযোগিতা এখন মানুষের মস্তিষ্কভিত্তিক প্রযুক্তিতেও নতুন মাত্রা পেয়েছে।...

ছয় মাস বয়সের পর শিশুকে মাংস খাওয়ানো যাবে? যা বলছেন শিশুবিশেষজ্ঞ

শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে শুধু মায়ের দুধ তার পুষ্টির চাহিদা পূরণে যথেষ্ট থাকে না। এ সময় থেকে সম্পূরক খাবার শুরু করার পরামর্শ...

প্রবাহ, তরঙ্গ ও শব্দ—পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণাগুলো যেভাবে বদলে দিয়েছে প্রযুক্তির বিশ্ব

প্রকৃতির প্রতিটি ঘটনার পেছনেই লুকিয়ে আছে নির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক নিয়ম। নদীর পানির প্রবাহ, গিটারের তারের কম্পন কিংবা আমাদের কানে পৌঁছানো শব্দ—সবকিছুর মধ্যেই রয়েছে পদার্থবিজ্ঞানের...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা। নিয়মিত হাঁটলে হৃদ্‌রোগের ঝুঁকি কমে, শরীরের অতিরিক্ত মেদ নিয়ন্ত্রণে থাকে, মানসিক চাপ হ্রাস পায় এবং...
spot_img