Thursday, March 12, 2026
24 C
Dhaka

আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সিইসি’র

আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উদ্দেশে বলেন, কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ আহ্বান জানান। তিনি বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। যে জাতি আইনের প্রতি যত শ্রদ্ধাশীল, সেই জাতিই ততটা সভ্য। আমাদের দেশে ‘রুল অব ল’ প্রতিষ্ঠা করতে হবে, ‘রুল বাই ল’ নয়। নির্বাচনকালীন যেকোনো দায়িত্বই ন্যায়সঙ্গত, আইনসম্মত, নিরপেক্ষ এবং প্রফেশনালি পালন করতে হবে।”

সিইসি আরও বলেন, নির্বাচনের সময় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ই মূল ভূমিকা পালন করে। তিনি বলেন, “আপনাদের ওপরই সমন্বয়ের দায়িত্ব সবচেয়ে বেশি। আইন শৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখতে হবে।”

চাপমুক্তভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে সিইসি বলেন, “আপনারা কোনো প্রেশারের কাছে নত হবেন না। নির্বাচন কমিশনও কোনো অন্যায় চাপ গ্রহণ করবে না, আবার অন্যায় কোনো আদেশও দেবে না। সব নির্দেশ প্রচলিত আইন অনুযায়ী হবে।”

তিনি আরও বলেন, “যেকোনো ক্রাইসিস বা সমস্যা দেখা দিলে শুরুতেই তা মোকাবিলা করতে হবে। ঘটনাকে ঘটার পর নয়, বরং আগেই প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে।”

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিইসি বলেন, “শেখার শেষ নেই। প্রশিক্ষণ সারাজীবনের একটি প্রক্রিয়া। এই ট্রেনিং থেকে অর্জিত জ্ঞান নিজের কর্মক্ষেত্রে এবং সহকর্মীদের মধ্যেও ছড়িয়ে দিন।”

এছাড়া, আরপিও সংশোধনের পর ম্যানুয়াল আপডেট হলে প্রয়োজনীয় পরিবর্তন অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি অনলাইনে সংযোগের মাধ্যমে যেকোনো গ্যাপ পূরণের আশ্বাস দেন সিইসি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...
spot_img

আরও পড়ুন

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাধারণত যানজটে গাড়ি বা ট্রাক-লরি আটকে পড়লেও ট্রেন আটকে থাকা দৃশ্য...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও চীনের মতো অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, দুই...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে এক গৃহবধূ সুমনা বাদশা (৪৫) সারা শরীরে দগ্ধ হন। তাঁকে বাঁচাতে এগিয়ে যান তাঁর স্বামী...
spot_img