Sunday, May 24, 2026
30 C
Dhaka

ভয়ঙ্কর নেশা ছাড়িয়ে সুস্থ্য জীবনে ফিরে এসেছেন ববি দেওল

বলিউডে আত্মপ্রকাশের প্রায় তিন দশক পর নিজের কেরিয়ারকে নতুন করে গড়তে পেরেছেন অভিনেতা ববি দেওল। ‘অ্যানিম্যাল’ ছবির মাধ্যমে ফের আলোচনায় আসেন তিনি, আর সাম্প্রতিক সময়ে আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজে ববির অভিনয় প্রশংসা কুড়িয়েছে। তবে এই সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন সময়, যখন ববি নেশার ভয়ঙ্কর জালে জড়িয়ে পড়েছিলেন এবং পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।

১৯৯৫ সালে ‘বারসাত’ ছবির মাধ্যমে বলিউডে পদার্পণ করেন ববি। এরপর ‘গুপ্ত’, ‘সোলজার’, ‘বিচ্ছু’, ‘আজনবি’-র মতো ছবিতে অভিনয় করেন। তারকাসন্তান হিসেবে অনেক আশা ছিল, কিন্তু কিছু সময়ের জন্য কাজের সুযোগ কমে গেলে হতাশায় ডুবে যান ববি। সে সময় মদ্যপান ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায় এবং তাঁর স্ত্রী তন্যা এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ববি জানিয়েছেন, “মদের নেশা ভয়ঙ্কর। এটা মস্তিষ্কের সঙ্গে খেলা করে। আমি রোজ মদ খাইনি, কিন্তু খাওয়ার পর যেন মানুষটা অন্য হয়ে যেতাম। তাই আমার পরিবার আতঙ্কে থাকত।” তিনি আরও বলেন, ওই সময় পুরো পরিবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল এবং অবসাদে নেশার দিকে ঝুঁকে পড়েছিলেন তিনি।

পরিস্থিতি বদল আসে ববির ছেলের কথার প্রভাবেই। তিনি বলেন, “একদিন ছেলে আমার স্ত্রীকে বলছিল, ‘মা তুমি রোজ কাজে যাও, বাবা তো বাড়ি বসে থাকে।’ সেই কথাটি শোনার পর অনেক কিছু বদলে গেল।” ববি তখন সিদ্ধান্ত নেন মদ্যপান ছাড়ার।

বর্তমানে ববি দেওল জীবনে নতুন করে পা রেখেছেন এবং সফলতার সঙ্গে কাজ চালাচ্ছেন। স্ত্রী তন্যার প্রতি কৃতজ্ঞ তিনি, যিনি সব কষ্টের মধ্যেও তার পাশে থেকেছেন। ববি বলেন, “অন্য কেউ হলে আমার এই সব ব্যবহার সহ্য করতে পারত না। তাই তন্যা আমার জীবনে মা-বাবার থেকেও গুরুত্বপূর্ণ।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img