Saturday, June 27, 2026
34.2 C
Dhaka

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : উপদেষ্টা এম সাখাওয়াত

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার সেন্টারে আয়োজিত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের নীতিমালা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেতে চাই—এটাই অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি। বাংলাদেশে একটি মুক্ত, ন্যায়সঙ্গত সমাজের সূচনা হবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে।’

তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি না, সেটা আমাদের দেখার বিষয় নয়। সেটা নির্বাচন কমিশন দেখবে। সরকারের কোনো দল নেই, আমরা কোনো দলকেই পৃষ্ঠপোষকতা করি না। ব্যক্তিগতভাবে অন্তত আমি তা নিশ্চিতভাবে বলতে পারি।’

ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন করতে বদ্ধপরিকর। একটি ভালো নির্বাচন আয়োজন করে আমরা দায়িত্ব হস্তান্তর করব—এটাই সরকারের অঙ্গীকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, আর সরকার সেই দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করবে।’

সাংবাদিকদের নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, ভোটকেন্দ্রে প্রবেশের আগে প্রিজাইডিং অফিসারকে অবহিত করার শর্তটি অপ্রয়োজনীয়। তিনি বলেন, ‘যখন আমি সাংবাদিককে অ্যাক্রিডিটেশন দিচ্ছি, তখনই অনুমতি দেওয়া হচ্ছে। এসব ছোটখাটো সমস্যা ইসি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করলেই সমাধান সম্ভব।’

সভাটি আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), সহযোগিতায় ছিল বিবিসি মিডিয়া অ্যাকশন। সভায় সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশের আগে প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করার বাধ্যবাধকতা এবং ভোটকক্ষে ১০ মিনিটের বেশি না থাকার বিধান বাতিলের দাবি জানান।

বিজেসির সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, যিনি বলেন, ‘নীতিমালায় সাংবাদিকদের ভূমিকা সীমিত করা হয়েছে। আমরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকার জন্য সাংবাদিকতা করি না।’

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরএফইডির সভাপতি কাজী জেবেল। বক্তব্য রাখেন বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, এবং আরএফইডির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সূত্র: বাসস
সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ...

দাঁতের পোকার রহস্য ভাঙল বিজ্ঞান, জানুন ব্যথার প্রকৃত কারণ

দাঁতে পোকা হওয়ার কথা আমাদের সমাজে বহুদিন ধরেই প্রচলিত।...

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...
spot_img

আরও পড়ুন

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। পেশির সংকোচন, স্নায়ুর সংকেত আদান-প্রদান, হৃদ্‌যন্ত্রের স্বাভাবিক ছন্দ বজায় রাখা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে...

দাঁতের পোকার রহস্য ভাঙল বিজ্ঞান, জানুন ব্যথার প্রকৃত কারণ

দাঁতে পোকা হওয়ার কথা আমাদের সমাজে বহুদিন ধরেই প্রচলিত। ছোটবেলার ছড়া থেকে শুরু করে লোকমুখে নানা গল্পে এই ধারণা পাওয়া যায়। তবে আধুনিক বিজ্ঞান...

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...
spot_img