Friday, June 12, 2026
26.7 C
Dhaka

আফগানদের পাকিস্তান ত্যাগে নতুন সরকারি নির্দেশ, সীমান্তে ভিড় করছে হাজারো মানুষ

পাকিস্তান সরকার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত আফগান নাগরিকদের জন্য দেশ ত্যাগের নতুন নির্দেশনা জারি করেছে। শুক্রবার (২৬ জুলাই) এই নির্দেশনার পর সীমান্ত এলাকায় হাজার হাজার আফগান নাগরিক জড়ো হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিগত কয়েক দশকের সংঘাত এবং ২০২১ সালে তালেবান সরকারের পুনরাবির্ভাবের পর থেকে লাখো আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। প্রথম দফায় ২০২৩ সালে পাকিস্তান সরকার আফগান নাগরিকদের ফেরত পাঠানোর অভিযান শুরু করে। চলতি বছরের এপ্রিলে সেই অভিযান পুনরায় চালু করা হয়। ওই সময় দেশটির সরকার বহু আফগানের বসবাসের অনুমতি বাতিল করে এবং দেশ না ছাড়লে গ্রেপ্তারের হুঁশিয়ারি দেয়।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক শীর্ষ সরকারি কর্মকর্তা মেহর উল্লাহ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সব আফগানকে সম্মানজনক ও সুশৃঙ্খলভাবে নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে।

চামান সীমান্তে নিযুক্ত আরেক কর্মকর্তা হাবিব বিঙ্গলজাই জানান, শুক্রবার সেখানে চার থেকে পাঁচ হাজার আফগান নাগরিক নিজ দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিলেন। অন্যদিকে, আফগানিস্তানের কান্দাহার প্রদেশে শরণার্থী নিবন্ধন প্রধান আব্দুল লতিফ হাকিমি জানিয়েছেন, সীমান্তে ফিরতে ইচ্ছুক আফগানদের সংখ্যা বাড়ছে।

ইসলামাবাদ সরকারের পক্ষ থেকে আফগান অভিবাসীদের সন্ত্রাস ও অপরাধের সঙ্গে জড়িত বলে দাবি করা হলেও, বিশ্লেষকরা মনে করছেন—এই নির্বাসন প্রচেষ্টা মূলত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে তালেবান সরকারের ওপর কৌশলগত চাপ প্রয়োগের অংশ।

পাকিস্তান সরকারের হিসাব অনুযায়ী, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি আফগান নাগরিক দেশ ত্যাগ করেছে। এর মধ্যে চলতি বছরের এপ্রিলের পর সংখ্যাটি দুই লাখ ছাড়িয়েছে।

অন্যদিকে, ইরানও বড় পরিসরে আফগানদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছে, যার ফলে ইতোমধ্যে দেশটি ত্যাগ করতে বাধ্য হয়েছে প্রায় ১৫ লাখ আফগান।

সূত্র: এএফপি

spot_img

আরও পড়ুন

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...

অ্যাঙ্গোলায় মিলল নতুন প্রজাতির ফড়িং, ঘাসফড়িং ও আলো বিচ্ছুরণকারী মাকড়সা

বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে থাকা অবস্থায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা...

গর্ভে মৃত শিশুর দাফন ও জানাজা সম্পর্কে ইসলামের নির্দেশনা

মায়ের গর্ভে কোনো শিশুর মৃত্যু হলে এবং পরে অপারেশন...

মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন বড় শরিফপুর কোতওয়ালী মসজিদ

কুমিল্লার লাকশাম উপজেলার বড় শরিফপুর গ্রামে ইতিহাস, স্থাপত্য ও...

সৌরচক্রে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত

সূর্যের অভ্যন্তরীণ ছন্দে দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা, যা...

প্রাক্তনের স্মৃতি ভুলতে কত সময় লাগে, কী বলছে বিজ্ঞান

একটি সম্পর্কের সমাপ্তি মানুষের জীবনে গভীর মানসিক প্রভাব ফেলতে...

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’: শিক্ষায় নতুন চমক!

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন বাজেটে...

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে...
spot_img

আরও পড়ুন

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে সংশ্লিষ্ট স্থান অপবিত্র হয়ে যায় কি না—এ প্রশ্ন অনেক মুসল্লির মধ্যেই দেখা যায়। ইসলামি বিধান...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এআই প্রযুক্তি ব্যবহার করে এমন একটি ভ্যাকসিন...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা বাঙালি সংস্কৃতিরই একটি অংশ। তবে কয়েকদিন ধরে অতিরিক্ত মাংস খাওয়া, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং কম শারীরিক...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের সামাজিক ও আধ্যাত্মিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। কোরআন ও হাদিসে অহংকারকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে...
spot_img