Thursday, September 17, 2026
26 C
Dhaka

বাংলাদেশকে ঘিরে ভাইরাল টিকটক গান, বিশ্বজুড়ে আলোচনায় ‘ইউ নেভার টেক মি টু বাংলাদেশ’

টিকটকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত গানগুলোর একটি হয়ে উঠেছে ‘বাংলাদেশ’। মাত্র ৪৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানটি অদ্ভুত কথামালা, ব্যতিক্রমী উপস্থাপনা এবং রসাত্মক সুরের কারণে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের মধ্যে। গানটি ব্যবহার করে অসংখ্য মানুষ নাচ, লিপসিংক ও বিনোদনধর্মী ভিডিও তৈরি করছেন।

গানটির নির্মাতা মার্কিন সংগীতশিল্পী ইয়ান ম্যাককনেল। তাঁর তৈরি এই সংক্ষিপ্ত সংগীতে ভালোবাসার সম্পর্ককে কেন্দ্র করে কিছু কাল্পনিক ও অস্বাভাবিক অভিযোগ তুলে ধরা হয়েছে, যা শ্রোতাদের কাছে হাস্যরসের জন্ম দিচ্ছে। গানের মূল লাইন ‘ইউ নেভার টেক মি টু বাংলাদেশ’ বা ‘তুমি আমাকে কখনোই বাংলাদেশে নিয়ে যাও নাই’ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছে।

গানটির কথায় আরও রয়েছে, ‘তুমি আমাকে কখনোই বাংলাদেশে নিয়ে যাও নাই/ খোলা আগুনে আমার জন্য সসেজ রান্না করো নাই/ কখনো আমার গায়ে তেল মাখিয়ে দাও নাই/ আমার জন্য কোনো উপন্যাস লেখো নাই/ তুমি কখনো আমার শত্রুদের মোহিতো পানীয়তে বিষ মিশিয়ে দাও নাই।’ এসব অদ্ভুত ও খাপছাড়া বক্তব্যই গানটির প্রতি মানুষের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

প্রথমদিকে গানটি খুব বেশি আলোচনায় না এলেও পরে এর ভাগ্য বদলে যায়। টিকটকভিত্তিক সংগীত নির্মাতা প্রডপডি গানটির একটি রিমিক্স সংস্করণ তৈরি করে প্রকাশ করলে সেটি দ্রুত ভাইরাল হয়। তাঁর প্রকাশিত প্রথম রিমিক্স ভিডিও কয়েক দিনের মধ্যেই আট লাখের বেশি ভিউ অর্জন করে। এরপর একই সাউন্ড ব্যবহার করে অসংখ্য ভিডিও তৈরি হতে থাকে, যা গানটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের তারকারাও এই গানের প্রতি আগ্রহ দেখিয়েছেন। সুইডিশ পপ তারকা জারা লারসন গানটির রিমিক্স সংস্করণের সঙ্গে নাচের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ২৫ লাখের বেশি দর্শক দেখেছেন। অন্যদিকে জনপ্রিয় গায়িকা লিজোও গানটি গেয়ে একটি ভিডিও পোস্ট করেন, যা কয়েক লাখ ভিউ অর্জন করেছে। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘এই গানের কথাগুলো আমার হৃদয়ের খুব কাছাকাছি।’

এদিকে বিশ্বখ্যাত সংগীতশিল্পী এস জেড এ-ও গানটির কথামালা নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘তুমি যদি আমার শত্রুদের ড্রিংকসে বিষ মিশিয়ে দিতে না পারো, তবে কি তুমি আমাকে আসলেই ভালোবাসো? না, বাসো না!’

সংক্ষিপ্ত সময়ের একটি গান কীভাবে বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে উঠতে পারে, তার সাম্প্রতিক উদাহরণ হয়ে উঠেছে ‘বাংলাদেশ’। ব্যতিক্রমী রসিকতা, অদ্ভুত লিরিকস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব মিলিয়ে গানটি এখন কোটি মানুষের বিনোদনের অংশ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img