Wednesday, September 9, 2026
28 C
Dhaka

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন করা হয়েছে। দেশটির এনডাওমেন্টস অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স (আওকাফ) মন্ত্রণালয়ের উদ্যোগে মইদার এলাকায় ‘কায়েস বিন সাদ বিন উবাদাহ’ নামে এই মসজিদ চালু করা হয়। প্রযুক্তিনির্ভর এই স্থাপনাকে কাতারের টেকসই উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

দ্রুত নগরায়ণ এবং নতুন আবাসিক এলাকায় জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে কাতার সরকার বিভিন্ন নাগরিক সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নির্মিত হয়েছে এই স্মার্ট মসজিদ। কর্তৃপক্ষের লক্ষ্য, মসজিদকে শুধু ইবাদতের স্থান নয়, বরং স্থানীয় জনগণের জন্য একটি আধুনিক সামাজিক ও কমিউনিটি কেন্দ্র হিসেবেও গড়ে তোলা।

মসজিদটিতে এমন সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা বিদ্যুৎ ও পানির অপচয় কমানোর পাশাপাশি পরিচালন ব্যবস্থা আরও কার্যকর করবে। এখানে স্বয়ংক্রিয় বিদ্যুৎ ও পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি এয়ার কন্ডিশনার ও আলোকসজ্জার জন্য প্রয়োজনীয় বিদ্যুতের একটি বড় অংশ সৌরশক্তির মাধ্যমে উৎপাদনের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভরতা কমবে এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয় হবে।

এ ছাড়া মসজিদটির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো অজুর পানি পুনর্ব্যবহারের ব্যবস্থা। অজুর পর ব্যবহৃত পানি বিশেষ প্রযুক্তির মাধ্যমে পরিশোধন করে টয়লেট পরিচালনা এবং মসজিদসংলগ্ন সবুজায়নে ব্যবহার করা হবে। এতে পানি সংরক্ষণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্ত্রণালয়ের দাওয়াহ ও মসজিদবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মোহাম্মদ বিন হামাদ আল কুয়ারি জানান, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত সহযোগিতার মাধ্যমেই এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে নির্মাণকাজের গুণগত মান ও স্থায়িত্ব দুটিই বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে কাতারের বিভিন্ন এলাকায় আরও স্মার্ট মসজিদ নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

এই প্রকল্পটি মন্ত্রণালয়ের ২০২৫-২০৩০ সালের কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হয়েছে। এর লক্ষ্য দেশের মসজিদগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় সেবার মান বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। একই সঙ্গে এটি কাতার ন্যাশনাল ভিশন ২০৩০-এর পরিবেশবান্ধব উন্নয়ন এবং নাগরিক জীবনমান উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নেও ভূমিকা রাখবে।

ঐতিহ্যবাহী ইসলামি স্থাপত্যশৈলীর সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এই স্মার্ট মসজিদ ভবিষ্যতে কাতারের অন্যান্য ধর্মীয় স্থাপনার জন্যও একটি মডেল হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: কাতার ট্রিবিউন

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...
spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
spot_img