Monday, June 15, 2026
32 C
Dhaka

এআইনির্ভর সাইবার প্রতারণা নিয়ে গুগলের মামলা, ক্ষতির পরিমাণ শত কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। প্রতিষ্ঠানটির অভিযোগ, ‘আউটসাইডার এন্টারপ্রাইজ’ নামের একটি চীনা সাইবার অপরাধী নেটওয়ার্ক ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক বার্তার মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করেছে।

গুগলের দাবি, অভিযুক্ত চক্রটি ৯ হাজারের বেশি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে এবং এক মিলিয়নেরও বেশি প্রতারণামূলক ডোমেইন ব্যবহার করেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে ২৫ লাখের বেশি ভুয়া বার্তা পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

প্রতারণামূলক এসব বার্তায় গুগলসহ বিভিন্ন পরিচিত প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হতো। ভুক্তভোগীদের কাছ থেকে পাসওয়ার্ড, ব্যাংক কার্ডের তথ্য এবং অন্যান্য সংবেদনশীল আর্থিক তথ্য সংগ্রহ করত প্রতারকরা।

গুগলের তথ্য অনুযায়ী, এই প্রতারণার কারণে বিপুলসংখ্যক মানুষ ক্ষতির মুখে পড়েছেন। আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক শ কোটি ডলারে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ২০২৩ সালের জুলাই থেকে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে অন্তত ৩৮ লাখ ৭০ হাজারের বেশি ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়েছে। সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।

গুগল বলছে, এআই প্রযুক্তির সহায়তায় অপরাধীরা খুব অল্প সময়ের মধ্যে আসল ওয়েবসাইটের আদলে ভুয়া সাইট তৈরি করতে পারত। ফলে অনেক ব্যবহারকারী সেগুলোকে বৈধ মনে করে নিজেদের ব্যক্তিগত তথ্য সেখানে জমা দিয়েছেন।

মামলায় প্রতারণা, কপিরাইট লঙ্ঘন এবং অপরাধী নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ আনা হয়েছে। গুগল আদালতের কাছে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি অভিযুক্ত নেটওয়ার্কের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে এআইনির্ভর সাইবার অপরাধের মধ্যে এটি অন্যতম বড় ঘটনা। তারা সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বাড়তে থাকায় সাধারণ ব্যবহারকারীদের আরও সচেতন হওয়ার বিকল্প নেই।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি...

রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর, মরদেহ ফেরত চায় পরিবার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু...

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকার একটি বস্তিতে সাত বছর...

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গলাচিপায় বিক্ষোভ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ...

এনজিওর আশ্বাসে ঋণ পরিশোধ করেও খামারির মামলা জট

চার বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ৭৪ বছর বয়সী...

লাকসামে দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কুমিল্লার লাকসামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো....

নোয়াখালীতে স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

নোয়াখালী জেলা শহরে জজ আদালতের বিপরীতে শহীদ মিনারের পাশে...
spot_img

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক সিদ্ধান্তে...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে আসহাবে কাহাফ নামে পরিচিত। দীর্ঘ সময় গুহায় অবস্থান ও নিদ্রিত থাকার এই ঘটনা নিয়ে ধর্মীয়...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর রাতে শরীর বিশ্রাম চায়। অনেকেই ঘুমানোর আগে হাত-মুখ ধোয়া বা ত্বকের যত্ন নিলেও পা ধোয়ার...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি দলের এক জ্যেষ্ঠ সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংসদের...
spot_img