ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল আহাম্মেদ মুক্তাগাছা উপজেলার নিজাম উদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, নিহত কিশোর পরিবারসহ ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
ঘটনার সময় সে মেঘার মাঠ এলাকা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সিএ/এমই


