ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এরপর নিয়ম অনুযায়ী সংসদের কার্যসূচি এগিয়ে নেওয়া হয়।
সংসদ অধিবেশনকে কেন্দ্র করে আইন প্রণয়ন, বাজেট আলোচনা ও গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়গুলো আলোচনায় আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিএ/এমই


