Thursday, June 18, 2026
27.7 C
Dhaka

জিনোম গবেষণায় রোমান সাম্রাজ্য পতনের নতুন ইতিহাস উন্মোচন

পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন নিয়ে দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল ‘বর্বর আক্রমণ’ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ধারণা। তবে নতুন এক জিনোম গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। গবেষকদের দাবি, রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপে সহিংস ধ্বংসযজ্ঞের বদলে ধীরে ধীরে বিভিন্ন জনগোষ্ঠীর শান্তিপূর্ণ মিশ্রণ ঘটেছিল।

৪৭৬ খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন মানব ইতিহাসের একটি বড় পরিবর্তনের সূচনা করে। সে সময় জার্মান সেনাপতি ওডোয়াসার তরুণ সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে ক্ষমতাচ্যুত করলে ইউরোপজুড়ে রোমান শাসনের অবসান শুরু হয়।

সাম্প্রতিক গবেষণায় বর্তমান দক্ষিণ জার্মানির বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষের জিনগত তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। তাদের মতে, রোমান শাসনের শেষ সময়ে উত্তর ইউরোপ থেকে ছোট ছোট জনগোষ্ঠী ধীরে ধীরে এ অঞ্চলে আসতে শুরু করেছিল এবং পরবর্তীতে স্থানীয় রোমান জনগোষ্ঠীর সঙ্গে মিশে যায়।

গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ। গবেষকরা জার্মানির বাভারিয়া ও হেস অঞ্চলের তথাকথিত ‘সারি সমাধিস্থল’ থেকে পাওয়া ২৫৮ জন মানুষের জিনোম বিশ্লেষণ করেছেন। এসব সমাধি মূলত ৪৫০ থেকে ৬২০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ের বলে ধারণা করা হচ্ছে।

গবেষণার প্রধান লেখক এবং ‘জোহানেস গুটেনবার্গ ইউনিভার্সিটি মেইঞ্জ’-এর নৃবিজ্ঞানী জোয়াকিম বার্জার বলেছেন, “ইতালিতে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ও দক্ষিণ জার্মানিতে আমরা যে জিনগত পরিবর্তন শনাক্ত করেছি উভয়ের মধ্যকার সময়ের সামঞ্জস্য একেবারে নিখুঁত।”

গবেষণায় দেখা গেছে, সাম্রাজ্যের পতনের আগে ও পরে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আন্তঃবিবাহ বেড়ে যায়। এর ফলে স্থানীয় রোমান জনগোষ্ঠী এবং উত্তর ইউরোপ থেকে আসা মানুষদের মধ্যে ধীরে ধীরে সামাজিক ও জিনগত একীভূতকরণ ঘটে।

গবেষকরা বলছেন, আগে ধারণা করা হত বড় বড় যোদ্ধা গোষ্ঠীর আক্রমণে রোমান সমাজ ধ্বংস হয়ে যায়। কিন্তু নতুন তথ্য বলছে, এ অভিবাসন ছিল ছোট ছোট আত্মীয়ভিত্তিক গোষ্ঠী ও বিচ্ছিন্ন ব্যক্তিদের ধীরগতির স্থানান্তর।

গবেষক বার্জার বলেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এ জনস্রোত কোনো বড়, একই নৃগোষ্ঠীর উপ ব্লক বা বড় কোনো বংশের নেতৃত্বে পরিচালিত হয়নি, বরং এ ছিল ছোট ছোট আত্মীয়তার গোষ্ঠী এবং বিচ্ছিন্ন কিছু মানুষের ব্যক্তিগত পর্যায়ের অভিবাসন।”

গবেষণায় আরও উঠে এসেছে, সেই সময়ের সমাজে শিশু মৃত্যুর হার ছিল অনেক বেশি এবং নারীদের গড় আয়ু ছিল প্রায় ৪০ বছর, পুরুষদের প্রায় ৪৩ বছর। পাশাপাশি খ্রিস্টধর্মভিত্তিক সামাজিক রীতিনীতির প্রভাবও তখনকার পারিবারিক কাঠামোয় স্পষ্ট ছিল।

গবেষকদের মতে, রোমান সাম্রাজ্যের পতনের পরবর্তী শতাব্দীগুলোতে উত্তর ইউরোপীয়দের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর মিশ্রণে যে নতুন জিনগত কাঠামো তৈরি হয়েছিল, তা আধুনিক মধ্য ইউরোপের মানুষের জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে অনেকটাই মিল রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...
spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে দেখা কয়েকটি...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...
spot_img