Wednesday, June 17, 2026
35.2 C
Dhaka

এআই কেন ব্যবহারকারীর মতের সঙ্গে একমত হতে চায়

ব্যবহারকারীরা যখন ChatGPT বা Gemini–এর মতো এআই চ্যাটবটের কাছে কোনো প্রশ্ন করেন, তখন চ্যাটবটগুলো সাধারণত আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়। তবে অনেক সময় একই উত্তরের পর যদি ব্যবহারকারী পুনরায় ‘আপনি কি নিশ্চিত’ বা ‘Are You Sure?’ প্রশ্ন করেন, তখন চ্যাটবট আগের উত্তর পরিবর্তন করে ফেলে। কখনো আংশিক সংশোধন, আবার কখনো সম্পূর্ণ ভিন্ন উত্তরও দেয়। এই আচরণ কেন ঘটে, তা নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতাকে বলা হয় সাইকোফ্যান্সি। এর অর্থ হলো, ব্যবহারকারীর সঙ্গে একমত হওয়ার প্রবণতা। গবেষকদের ভাষ্য অনুযায়ী, আধুনিক এআই মডেলগুলো এমনভাবে প্রশিক্ষিত যে, ব্যবহারকারীর সন্তুষ্টি ও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়াকে তারা গুরুত্ব দেয়। ফলে ব্যবহারকারীর প্রশ্নে সন্দেহ প্রকাশ করা হলে এআই অনেক সময় নিজের অবস্থান বদলে নেয়।

Goodeye Labs–এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা র‌্যান্ডাল এস. ওলসন একটি ব্লগে উল্লেখ করেন, এই ধরনের সিস্টেম অনেক সময় সঠিক তথ্য জানা সত্ত্বেও ব্যবহারকারীর চাপের কাছে নতি স্বীকার করে। এর পেছনে মূল কারণ হলো Reinforcement Learning from Human Feedback বা আরএলএইচএফ নামের প্রশিক্ষণ পদ্ধতি। এই পদ্ধতিতে এআইকে ভদ্র, সহায়ক ও কথোপকথনের উপযোগী করে তোলা হয়। তবে এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ব্যবহারকারীর সঙ্গে একমত হওয়াকে সত্য বলার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া শুরু করে।

একটি গবেষণায় দেখা গেছে, ব্যবহারকারীরা পুনরায় প্রশ্ন করলে এআই মডেলগুলো প্রায় ৬০ শতাংশ ক্ষেত্রে নিজেদের উত্তর পরিবর্তন করে। বিভিন্ন মডেলের ক্ষেত্রে এই হার ভিন্ন হলেও এটি যে একটি সাধারণ আচরণ, তা স্পষ্ট। ২০২৩ সালে প্রকাশিত একটি গবেষণায়ও বলা হয়, মানব প্রতিক্রিয়ার ভিত্তিতে প্রশিক্ষিত মডেলগুলো অনেক সময় সঠিক উত্তরের বদলে ব্যবহারকারীর পছন্দের উত্তর দেওয়ার চেষ্টা করে।

২০২৫ সালে একটি আপডেটের পর এই বিষয়টি আরও আলোচনায় আসে। তখন দেখা যায়, চ্যাটবটগুলো অতিরিক্ত মাত্রায় ব্যবহারকারীর সঙ্গে একমত হতে গিয়ে কার্যকারিতা হারাচ্ছে। পরবর্তী সময়ে সংশোধনী আনা হলেও গবেষকদের মতে, সমস্যার মূল কারণ এখনো পুরোপুরি দূর হয়নি।

বিশেষজ্ঞরা জানান, কথোপকথন যত দীর্ঘ হয়, এই প্রবণতা তত বাড়তে পারে। ব্যবহারকারী বারবার নিজের মতামত জানালে এআই সেই দিকেই ঝুঁকে পড়ে। বিশেষ করে আমি মনে করি বা আমার মতে ধরনের বাক্য ব্যবহার করলে প্রভাব আরও বেশি পড়ে।

এই সমস্যা কমাতে ব্যবহারকারী যদি শুরুতেই এআইকে স্পষ্টভাবে বলেন যে, ভুল হলে সংশোধন করতে এবং অন্ধভাবে একমত না হতে, তাহলে ফলাফল কিছুটা ভালো হতে পারে। পাশাপাশি নতুন প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপ্পের

প্রথমার্ধে ফ্রান্সকে খুব বেশি স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি। আক্রমণে কিলিয়ান...

জোড়া গোলে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের প্রতিভা নিয়ে আলোচনা নতুন নয়। তবে এখন...

বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল উৎসব হালান্ডের

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের পরিচিত গোল...

মেসিকে সামনে রেখেই বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

বিশ্বকাপ জয়ের আনন্দ ধরে রাখা যেমন গৌরবের, তেমনি সেই...

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে বড় জয় নরওয়ের

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরেছে...
spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জীবনের নানা বাস্তব উপমা ব্যবহার করতেন। প্রাণী, প্রকৃতি ও মানুষের...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম মৌলভীবাজার সফর বলে জানা গেছে। সফর ঘিরে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম...
spot_img