Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নে নওদা মটমুড়া গ্রামের শরিফুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দোকানের সামনে অস্বাভাবিকভাবে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছে লাল স্কচটেপে মোড়ানো বস্তুটি এবং পাশে থাকা একটি চিরকুট উদ্ধার করে নিয়ে যায়। চিরকুটে লেখা রয়েছে, “এ দোকানে বিএনপির কোনো লোক বসবি না। যারা বসবি তাদের সমস্যা আছে। এ গ্রামে বিএনপির নাম গন্ধ-রাখবো না।’”

ভুক্তভোগী দোকানদার শরিফুল ইসলাম একই এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি মুদি দোকানের পাশাপাশি চায়ের ব্যবসাও করেন। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

শরিফুল ইসলাম বলেন, প্রতিদিনের মত গতকাল রাত এগারোটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে ভোরে ফজরের নামাজ পড়ে দোকান খুলতে গিয়ে একটি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু ও চিরকুট পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিই।

এ বিষয়ে কুমারীভাঙা পুলিশ ক্যাম্প ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এস আই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে নওদা মটমুড়া গ্রামের শরিফুল ইসলামের মুদি দোকানের সামনে একটি বোমাসাদৃশ্য বস্তু ও চিরকুট পড়ে আছে। সেগুলো আমরা উদ্ধার করে নিয়ে এসেছি।’

এখনো বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপ্পের

প্রথমার্ধে ফ্রান্সকে খুব বেশি স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি। আক্রমণে কিলিয়ান...

জোড়া গোলে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের প্রতিভা নিয়ে আলোচনা নতুন নয়। তবে এখন...
spot_img

আরও পড়ুন

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কাপাসগোলা ব্রিজ এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পটল, ঝিঙ্গা, ভেন্ডি, করলা, বেগুন ও পেঁপেসহ প্রায় সব ধরনের সবজির দাম...
spot_img