Wednesday, June 17, 2026
35.2 C
Dhaka

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে প্রস্তুত আলজেরিয়া। আট বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে উত্তর আফ্রিকার দলটি। কানসাস সিটিতে অনুষ্ঠিত এই লড়াইয়ে নজর থাকবে আলজেরিয়ার কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের দিকে, যাদের ঘিরেই সাজানো হয়েছে দলের পরিকল্পনা।

ম্যাচের আগে অবশ্য কিছুটা ধাক্কা খেয়েছে আলজেরিয়া। অভিজ্ঞ ডিফেন্ডার রামি বেনসেবাইনি চোটের কারণে ছিটকে যাওয়ায় রক্ষণভাগে নতুন সমন্বয় নিয়ে ভাবতে হচ্ছে কোচ ভ্লাদিমির পেতকোভিচকে। তবে দলটির মূল শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে আক্রমণভাগের গতি ও বৈচিত্র্যকে।

অভিজ্ঞতার জায়গায় সবচেয়ে বড় নাম রিয়াদ মাহরেজ। ৩৫ বছর বয়সী এই উইঙ্গার আগের মতো ধারাবাহিক না হলেও এখনো তার বাঁ পায়ের নিখুঁত পাস, বল নিয়ন্ত্রণ এবং ম্যাচের গতি বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে। ক্লাব পর্যায়ে এবং বাছাইপর্বে তার অভিজ্ঞতা আলজেরিয়ার বড় সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে।

মাহরেজের সঙ্গে আক্রমণভাগে নজর থাকবে তরুণ মিডফিল্ডার ইব্রাহিমাজার দিকে। ২০ বছর বয়সী এই ফুটবলারকে আলজেরিয়ার ভবিষ্যতের অন্যতম বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং এবং আক্রমণ তৈরি করার দক্ষতায় ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন তিনি।

মাঝমাঠ ও উইং—দুই জায়গাতেই খেলার সক্ষমতা তাকে বাড়তি গুরুত্ব দিয়েছে। গত মৌসুমে ক্লাব ফুটবলেও ধারাবাহিক পারফরম্যান্স ছিল তার।

ফরোয়ার্ড লাইনে আলজেরিয়ার অন্যতম ভরসা আমিন গৌরি। সাম্প্রতিক সময়ে গোল করার ধারাবাহিকতা ধরে রাখা এই স্ট্রাইকারকে কেন্দ্র করেই আক্রমণের অনেক পরিকল্পনা সাজানো হয়েছে। ইনজুরির সময় পার করে এখন তিনি আবারও দলের গুরুত্বপূর্ণ অংশ।

তার পাশাপাশি থাকছেন মোহাম্মদ আমোরা। দ্রুতগতির আক্রমণ ও কাউন্টার অ্যাটাকে কার্যকর এই ফরোয়ার্ড প্রতিপক্ষ রক্ষণভাগের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন।

উইং থেকে আক্রমণে গতি যোগ করার দায়িত্বে থাকবেন আনিস হাজ মুসা। গত মৌসুমে গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই নজর কাড়ার পর বিশ্বকাপেও নিজের প্রভাব দেখানোর অপেক্ষায় রয়েছেন তিনি।

গোলপোস্টের নিচেও রয়েছে পরিচিত এক নাম। আলজেরিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন লুকা জিদান। ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তির ছেলে হিসেবে পরিচিত হলেও নিজের পারফরম্যান্স দিয়েই জায়গা শক্ত করেছেন তিনি।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কঠিন পরীক্ষার আগে অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশ্রণে গড়া আলজেরিয়া দল নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপ্পের

প্রথমার্ধে ফ্রান্সকে খুব বেশি স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি। আক্রমণে কিলিয়ান...

জোড়া গোলে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের প্রতিভা নিয়ে আলোচনা নতুন নয়। তবে এখন...

বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল উৎসব হালান্ডের

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের পরিচিত গোল...

মেসিকে সামনে রেখেই বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

বিশ্বকাপ জয়ের আনন্দ ধরে রাখা যেমন গৌরবের, তেমনি সেই...
spot_img

আরও পড়ুন

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পটল, ঝিঙ্গা, ভেন্ডি, করলা, বেগুন ও পেঁপেসহ প্রায় সব ধরনের সবজির দাম...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জীবনের নানা বাস্তব উপমা ব্যবহার করতেন। প্রাণী, প্রকৃতি ও মানুষের...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা...
spot_img