Tuesday, June 16, 2026
27.9 C
Dhaka

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ। ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব, সুন্নত ও নফল নামাজও রয়েছে। তবে কোনো কারণে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা সম্ভব না হলে পরে সেই নামাজ আদায় করার বিধান রয়েছে, যাকে কাজা নামাজ বলা হয়।

ইসলামি ফিকহ অনুযায়ী, ভুলবশত বা অনিবার্য কারণে কোনো ওয়াক্তের নামাজ ছুটে গেলে পরবর্তী সময়ে তা আদায় করতে হয়। ফুকাহায়ে কেরামের মতে, ফরজ কিংবা ওয়াজিব নামাজ ছুটে গেলে তার কাজা আদায় করা আবশ্যক। তবে সুন্নত বা নফল নামাজ আদায় করা না গেলে তার কাজা আদায় করা বাধ্যতামূলক নয়।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নামাজ মুমিনের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ। (সুরা নিসা: ১০৩)

হাদিসে নামাজের সময়ের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন—
১. কোনো ওজর ছাড়া নামাজ সময় থেকে দেরি করা জায়েজ নেই। (বুখারি: ৪৯৬)
২. ফরজের কাজা ফরজ। আর ওয়াজিবের কাজা ওয়াজিব। (বুখারি: ১৮১৬)
৩. সুন্নত আর নফলের কাজা করবে না। তবে সুন্নত বা নফল নামাজ আরম্ভ করার পর ভেঙে গেলে তা কাজা করা আবশ্যক। (তিরমিজি: ৬৬৭)
৪. যদি ফজরের সুন্নত ফজরের ফরজসহ কাজা হয়ে যায়, তবে সূর্য ঢলে যাওয়ার আগে আগে ফরজের সঙ্গে সুন্নতও কাজা করবে। (আবু দাউদ: ৭৫)

ইসলামি বিধান অনুযায়ী, যদি কারও অনেক নামাজ কাজা হয়ে যায়, তাহলে প্রতিটি নামাজ পৃথকভাবে কাজা আদায় করতে হবে। যদি নির্দিষ্ট করে নির্ধারণ করা কঠিন হয়, তবে এভাবে নিয়ত করা যেতে পারে যে—আগে ছুটে যাওয়া জোহরের নামাজ বা পরে ছুটে যাওয়া জোহর বা আসরের নামাজ আদায় করছি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...

ড. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, সংসদে ব্যাখ্যা দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশে...

নয়্যার ফিরেই জার্মানির একাদশে বড় চমক

বিশ্বকাপের গ্রুপ পর্বে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষক...

বিশ্বকাপে অভিষেকে ইতিহাস লিখল কুরাসাও

বিশ্বকাপে অভিষেক ম্যাচেই ইতিহাস গড়ল কুরাসাও। মাত্র ১ লাখ...

কুরাসাওকে উড়িয়ে বিশ্বকাপে দাপুটে শুরু জার্মানির

বিশ্বকাপ ইতিহাসে নিজেদের বড় ব্যবধানে জয়ের ঐতিহ্য আরও একবার...

নিউইয়র্কে শিরোপা উদ্‌যাপনে সহিংসতা, বাসে আগুন

দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর এনবিএ ফাইনালে ‘নিউইয়র্ক...

দীপ্তি শর্মার পাঁচ উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা, বিতর্ক আর আবেগ। তবে...

বিশ্বকাপ জয়ের শেষ অভিযানে রোনালদো

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে বিশ্বমানের তারকার অভাব কখনো ছিল না।...
spot_img

আরও পড়ুন

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত নিষিদ্ধ থাকলেও পরে জাহেলি যুগের...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই। আর সেই পানীয় যদি হয় টক, ঝাল ও মিষ্টির অনন্য মিশ্রণে তৈরি তেঁতুলের শরবত, তাহলে...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড় উদ্যোগ নিয়েছে উবার। চলতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলের সড়কে ৫০০ বিশেষ তথ্যসংগ্রহকারী গাড়ি নামানোর পরিকল্পনা...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচিত। আরবি ‘আমানত’ শব্দের অর্থ গচ্ছিত রাখা, নিরাপদে সংরক্ষণ করা বা বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন...
spot_img