Monday, June 15, 2026
32.2 C
Dhaka

ড. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, সংসদে ব্যাখ্যা দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ ঘটনায় সংসদে ৩০০ বিধির আওতায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল ইসলাম।

সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বিষয়টি উত্থাপন করেন। এ সময় তিনি বলেন, ড. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং যথাযথ কূটনৈতিক যোগাযোগের পরও তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, গতকাল আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। এবং আমি যতটুকু জেনেছি যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও দুই ঘণ্টা তাকে দিল্লী ইন্দিরাগান্ধী এয়ারপোর্টে বসিয়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলেও তিনি ফিরে এসেছেন। এ ব্যাপারে আসলে আমাদের কূটনীতিক ব্যর্থতা কী এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি আমি দাবি করছি।

তার বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। এ বিষয়ে নোটিশ দেওয়া হলে তা বিবেচনা করা হবে।

ঘটনাটি নিয়ে সংসদে আনুষ্ঠানিক আলোচনা না হলেও বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। ড. জাহেদ উর রহমানের সফর, বিমানবন্দরে অবস্থান এবং পরবর্তী সিদ্ধান্ত নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।

সংসদ সদস্যের বক্তব্যের মাধ্যমে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপিত হওয়ায় ঘটনাটির কূটনৈতিক দিক এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...

নয়্যার ফিরেই জার্মানির একাদশে বড় চমক

বিশ্বকাপের গ্রুপ পর্বে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষক...

বিশ্বকাপে অভিষেকে ইতিহাস লিখল কুরাসাও

বিশ্বকাপে অভিষেক ম্যাচেই ইতিহাস গড়ল কুরাসাও। মাত্র ১ লাখ...

কুরাসাওকে উড়িয়ে বিশ্বকাপে দাপুটে শুরু জার্মানির

বিশ্বকাপ ইতিহাসে নিজেদের বড় ব্যবধানে জয়ের ঐতিহ্য আরও একবার...

নিউইয়র্কে শিরোপা উদ্‌যাপনে সহিংসতা, বাসে আগুন

দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর এনবিএ ফাইনালে ‘নিউইয়র্ক...

দীপ্তি শর্মার পাঁচ উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা, বিতর্ক আর আবেগ। তবে...

বিশ্বকাপ জয়ের শেষ অভিযানে রোনালদো

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে বিশ্বমানের তারকার অভাব কখনো ছিল না।...

কুরাসাওকে উড়িয়ে বিশ্বকাপে নতুন মাইলফলক জার্মানির

বিশ্ব ফুটবলে নিজেদের দিনে জার্মানি কতটা ভয়ংকর হয়ে উঠতে...

শেষ মুহূর্তে গোল করে ডাচদের জয় আটকাল জাপান

ডালাসে উপস্থিত দর্শকদের জন্য ম্যাচটি ছিল পুরোপুরি উপভোগ্য এক...

৬০ বছরের অপেক্ষা শেষের স্বপ্নে বিশ্বকাপে ইংল্যান্ড

ফুটবল ইতিহাসে নিজেদের ‘থ্রি লায়নস’ পরিচয়ের মর্যাদা পুরোপুরি বিশ্বকাপের...

শেষ মিনিটে আমাদের গোলে দারুণ জয় আইভরি কোস্টের

ম্যাচের নির্ধারিত সময় শেষ হতে তখন মাত্র কয়েক সেকেন্ড...

বিশ্বকাপে না থেকেও পারিশ্রমিক পাচ্ছেন সোমালিয়ার রেফারি

২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হলেও শেষ...
spot_img

আরও পড়ুন

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়ায় না, বরং বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার কারণেও দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। হজমে সহায়তা,...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি এমন একটি সংস্করণ আনতে চায়, যেখানে শুধু প্রশ্নের উত্তর...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১০টি গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক...

নয়্যার ফিরেই জার্মানির একাদশে বড় চমক

বিশ্বকাপের গ্রুপ পর্বে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে নিয়েই শুরুর একাদশ সাজিয়েছে জার্মানি। ইনজুরি থেকে সেরে ওঠার পর আবারও বড় ম্যাচে...
spot_img