বিশ্বকাপের গ্রুপ পর্বে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে নিয়েই শুরুর একাদশ সাজিয়েছে জার্মানি। ইনজুরি থেকে সেরে ওঠার পর আবারও বড় ম্যাচে ফিরলেন এই অভিজ্ঞ তারকা।
রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে জার্মানির একাদশে ছিল একাধিক চমক। সবচেয়ে বড় চমক ছিল ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগারের অনুপস্থিতি। রক্ষণভাগে তাকে ছাড়াই মাঠে নামে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
রক্ষণে দায়িত্ব ভাগ করে নেওয়া হয়েছে জোনাথন তাহ ও নিকো শ্লটারবেকের ওপর। ফুলব্যাকে দেখা গেছে জসুয়া কিমিখ ও নাথানিয়েল ব্রাউনকে।
মিডফিল্ডেও বড় পরিবর্তন আনে জার্মানি। অভিজ্ঞ লিওন গোরেত্স্কা ও অ্যাঞ্জেলো স্টিলারকে শুরুর একাদশে না রেখে মাঝমাঠে দায়িত্ব দেওয়া হয় আলেক্সান্ডার পাভলোভিক ও ফেলিক্স এনমেচাকে।
আক্রমণভাগে শক্তিশালী লাইনআপ নিয়ে নামে জার্মানি। লিরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ এবং কাই হাভার্টজকে নিয়ে গড়া হয় আক্রমণভাগ।
জার্মানির শুরুর একাদশ:
ম্যানুয়েল নয়্যার, জসুয়া কিমিখ, জোনাথন তাহ, নিকো শ্লটারবেক, নাথানিয়েল ব্রাউন, আলেক্সান্ডার পাভলোভিক, ফেলিক্স এনমেচা, লিরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ, কাই হাভার্টজ।
কুরাসাওয়ের শুরুর একাদশ:
ইলয় রুম, দেভেরন ফনভিলে, আরমান্দো অবিসপো, রিচের্ডলি বাজোয়ের, সেরেল ফ্লোরানাস, লিওনার্দো বাকুনা, লিভানো কোমেনেনসিয়া, জুনিনহো বাকুনা, তাহিথ চং, সান্তজি হানসেন, জার্গেন লোকাদিয়া।
বিশ্বকাপের এই ম্যাচে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামে জার্মানি, অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে লড়াই করে কুরাসাও।
সিএ/এমই


