Wednesday, July 22, 2026
27 C
Dhaka
No menu items!

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচিত। আরবি ‘আমানত’ শব্দের অর্থ গচ্ছিত রাখা, নিরাপদে সংরক্ষণ করা বা বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করা। এর বিপরীত অর্থ হলো খেয়ানত বা বিশ্বাসভঙ্গ।

ইসলামী পরিভাষায় কোনো ব্যক্তি তার সম্পদ, অর্থ বা মূল্যবান বস্তু অন্য কারও কাছে নিরাপদে রাখলে তা আমানত হিসেবে বিবেচিত হয়। যে ব্যক্তি বিশ্বস্ততার সঙ্গে সেই আমানত সংরক্ষণ করেন এবং মালিক চাইলে তা যথাযথভাবে ফেরত দেন, তাকে আমানতদার বলা হয়।

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিটি ক্ষেত্রে আমানত রক্ষার গুরুত্ব রয়েছে। শুধু সম্পদ নয়, অনেক ক্ষেত্রে গোপন তথ্য বা এমন কথাও আমানতের অন্তর্ভুক্ত, যা প্রকাশ করলে মানুষের মধ্যে বিরোধ বা সম্পর্কের অবনতি ঘটতে পারে।

ইসলামের ইতিহাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন আমানত রক্ষার সর্বোত্তম উদাহরণ। নবুয়ত লাভের আগেও তিনি ‘আল-আমিন’ বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও তার কাছে মূল্যবান সম্পদ আমানত হিসেবে জমা রাখতেন।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘প্রকৃত মোমিন তারাই, যারা নিজেদের আমানত ও অঙ্গীকারের প্রতি যত্নবান।’ (সুরা মোমিনুন: ৮)। অন্য আয়াতে এসেছে, ‘নিশ্চয় আল্লাহ আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে তোমাদের আদেশ দিচ্ছেন।’ (সুরা নিসা: ৫৮)।

হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে, তার আমানত তাকে ফেরত দাও। আর যে ব্যক্তি তোমার আমানতের খেয়ানত করেছে, তুমি তার আমানত আত্মসাৎ বা খেয়ানত করো না।’ (সুনানে আবু দাউদ: ৩৫৩৫)।

ইসলামী শিক্ষায় আমানতদার ব্যক্তির জন্য বিশেষ মর্যাদার ঘোষণা দেওয়া হয়েছে। সম্পদ, দায়িত্ব, অঙ্গীকার এবং আল্লাহ প্রদত্ত নেয়ামতের যথাযথ ব্যবহারও আমানতের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয়।

রাসুল (সা.) বলেছেন, ‘একজন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী পরকালে নবী-সিদ্দিক এবং শহিদদের সঙ্গে থাকবে।’ (সুনানে তিরমিজি: ১২০৯)।

অন্যদিকে আমানতের খেয়ানতকে ইসলামে গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়েছে। হাদিসে মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে আমানতের খেয়ানতের কথা উল্লেখ করা হয়েছে। রাসুল (সা.) বলেন, ‘চারটি স্বভাব যার মধ্যে থাকবে, সে পূর্ণাঙ্গ মোনাফেক… যখন তার কাছে কিছু আমানত রাখা হয়, সে তাতে খেয়ানত করে।’ (সহিহ বোখারি: ৩৪; সহিহ মুসলিম: ১০৬)।

কোরআন ও হাদিসে বারবার আমানত রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিশ্বাসভঙ্গ থেকে বিরত থাকার তাগিদ দেওয়া হয়েছে। ইসলামী শিক্ষার আলোকে আমানত রক্ষা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং ঈমানেরও গুরুত্বপূর্ণ অংশ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img