Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

সঠিক খাদ্যাভ্যাসেই সুস্থ রোজা

রমজান মানেই আধ্যাত্মিক সাধনা ও সংযমের মাধ্যমে আত্মশুদ্ধির সময়। তবে এই সাধনার পূর্ণতা তখনই আসে, যখন শরীর ও মন সুস্থ থাকে। বাস্তবে দেখা যায়, রমজান এলেই ইফতার ও সাহ্‌রিতে ভাজাপোড়া ও অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবারের প্রবণতা বাড়ে, যা সুস্থতার মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। চিকিৎসকদের মতে, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মতান্ত্রিক জীবনযাপন বজায় রাখতে পারলে রমজান হতে পারে সারা বছরের সুস্থতার ভিত্তি।

সারা বছর পরিপাকতন্ত্র বিরতিহীনভাবে কাজ করে। রমজানে দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার ফলে পাকস্থলী ও যকৃৎ কিছুটা বিশ্রাম পায় এবং শরীর থেকে জমে থাকা টক্সিন বের হয়ে আসে। চিকিৎসাবিজ্ঞানে একে ডিটক্সিফিকেশন বলা হয়। তবে ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া ও সাহ্‌রিতে চর্বিযুক্ত খাবার খেলে এই প্রাকৃতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

সারা দিন পানি না খাওয়ার কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হওয়া স্বাভাবিক। তাই ইফতার শুরু করা উচিত পর্যাপ্ত পানি ও কয়েকটি খেজুর দিয়ে। খেজুরে থাকা প্রাকৃতিক চিনি ও পটাশিয়াম দ্রুত শক্তি জোগায়। পুষ্টিবিজ্ঞানীরা পরামর্শ দেন, অতিরিক্ত চিনিযুক্ত শরবতের বদলে ডাবের পানি, লেবুর শরবত বা ইসবগুলের ভুসি গ্রহণ করা ভালো।

অনেকেই সাহ্‌রি বাদ দিয়ে রোজা রাখেন, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সাহ্‌রিতে এমন খাবার নির্বাচন করা উচিত, যা ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তি দেয়। লাল চালের ভাত, ডাল, সবজি এবং প্রোটিনসমৃদ্ধ খাবার এ ক্ষেত্রে উপযোগী। পাশাপাশি ইফতার থেকে সাহ্‌রি পর্যন্ত অল্প অল্প করে পানি পান করা জরুরি।

রমজানের সুস্থতা কেবল খাদ্যাভ্যাসে সীমাবদ্ধ নয়। পর্যাপ্ত ঘুম, মানসিক প্রশান্তি ও রাগ নিয়ন্ত্রণও এর অংশ। পরিমিতিবোধ বজায় রেখে জীবনযাপন করলে রমজান শেষে পাওয়া যেতে পারে রোগমুক্ত শরীর ও সতেজ মন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...
spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...
spot_img