Wednesday, July 22, 2026
26.3 C
Dhaka
No menu items!

ডিমের কুসুমে কী কী পুষ্টিগুণ রয়েছে

ডিম ছোট-বড় সবারই জনপ্রিয় খাবার। তবে ওজন কমানো বা শরীর গঠনের কথা উঠলেই অনেকের মনে প্রশ্ন জাগে—ডিমের কুসুম খাওয়া উচিত, নাকি শুধু সাদা অংশই যথেষ্ট। অনেকেই সম্পূর্ণ তথ্য না জেনে কুসুম বাদ দেন। অথচ ডিমের কুসুম ও সাদা অংশ—দুটিতেই রয়েছে ভিন্ন ভিন্ন পুষ্টিগুণ।

পুষ্টিবিদদের মতে, প্রোটিনের দিক থেকে ডিমের সাদা অংশ এগিয়ে। একটি ডিমের সাদা অংশে প্রায় ৩.৬ গ্রাম প্রোটিন থাকে, যা মোট প্রোটিনের বড় অংশ জুড়ে রয়েছে। এজন্য শরীরচর্চা করা মানুষদের মধ্যে সাদা অংশ খাওয়ার প্রবণতা বেশি দেখা যায়।

ডিমের সাদা অংশে ফ্যাটের পরিমাণ খুব কম। ফলে এটি অতিরিক্ত ক্যালোরি বাড়ায় না এবং মাংসপেশি গঠনে সহায়তা করে। যারা ওজন কমাতে চান বা লো-ফ্যাট ডায়েট অনুসরণ করেন, তাদের জন্য এটি উপযোগী খাবার।

অন্যদিকে, কুসুম আকারে ছোট হলেও পুষ্টিগুণে সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন এ, ডি, ই ও কে। পাশাপাশি আয়রন, জিঙ্ক, ক্যালশিয়াম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও থাকে। এসব উপাদান মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে, চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনেকের ধারণা, কুসুম খেলে কোলেস্টেরল বেড়ে যায়। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সীমিত পরিমাণে কুসুম খেলে সুস্থ মানুষের তেমন ক্ষতি হয় না। বরং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অস্বাস্থ্যকর জীবনযাপনই কোলেস্টেরল বৃদ্ধির বড় কারণ।

যাদের লক্ষ্য ওজন কমানো বা উচ্চ প্রোটিন গ্রহণ, তারা সাদা অংশ বেশি খেতে পারেন। তবে সম্পূর্ণ পুষ্টি পেতে চাইলে পুরো ডিম খাওয়াই বেশি উপকারী। যাদের হৃদরোগ বা কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img