Saturday, September 19, 2026
28 C
Dhaka

৪০-এর পর নারীদের পুষ্টির সেরা গাইড

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের শক্তি কমে যাওয়া, ত্বকের উজ্জ্বলতা হ্রাস কিংবা হরমোনের ভারসাম্যহীনতা অনেকের মধ্যেই দেখা যায়। বিশেষ করে ৪০ বছরের পর নারীদের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো আরও স্পষ্ট হয়। তবে পুষ্টিবিদদের মতে, দৈনন্দিন খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই শরীরকে অনেকটাই সুস্থ ও কর্মক্ষম রাখা সম্ভব।

বেঙ্গালুরুর পুষ্টিবিদ শালিনী সুধাকর জানিয়েছেন, ৪০ বছরের পর নারীদের জন্য তিনটি সাধারণ খাবার নিয়মিত খাওয়াই যথেষ্ট। জটিল ডায়েট বা ব্যয়বহুল খাবারের প্রয়োজন নেই।

প্রথম সুপারফুড হলো কাঠ বাদাম। সকালে খালি পেটে পাঁচটি ভেজানো কাঠ বাদাম খেলে হরমোনের ভারসাম্য বজায় থাকে। এতে রয়েছে ম্যাগনেশিয়াম, জিংক, ফসফরাস ও ভিটামিন বি৯, যা হাড় শক্ত রাখে, ত্বক উজ্জ্বল করে এবং সারাদিনের ক্লান্তি কমাতে সহায়তা করে।

দ্বিতীয়টি ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ। এতে রয়েছে ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড ও লিগন্যান, যা হৃদযন্ত্র সুস্থ রাখতে, হজম শক্তি বাড়াতে এবং মেনোপজের সময় হট ফ্লাশ কমাতে সাহায্য করে। দুপুরের খাবারের সঙ্গে এক চামচ ফ্ল্যাক্স সিডের গুঁড়া খেলে পুষ্টি শোষণ ভালো হয়।

তৃতীয় সুপারফুড হলো তিল। তিলে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি১ ও বি৬ এবং ফোলেট। এগুলো হাড় মজবুত রাখে, অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় এবং জয়েন্টের ব্যথা হ্রাস করে। রাতের খাবারের এক ঘণ্টা পর এক চামচ ভাজা তিল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

নিয়মিত এই তিনটি খাবার খাদ্যতালিকায় রাখলে শরীর পাবে প্রাকৃতিক শক্তি ও দীর্ঘস্থায়ী সুস্থতা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img