Wednesday, September 23, 2026
27.1 C
Dhaka

কমলার রসের উপকারিতা ও সীমাবদ্ধতা

সকালের নাশতায় এক গ্লাস ঠান্ডা কমলার রস অনেকের কাছেই সতেজতার প্রতীক। টক-মিষ্টি স্বাদের এই পানীয়কে সাধারণত ভিটামিন সি–এর প্রধান উৎস হিসেবে ধরা হয়। তবে নিয়মিত কমলার রস পান করলে শরীরে কী ধরনের পরিবর্তন আসে, তা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল রয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ও ডায়েটিশিয়ান দীপালি শর্মা।

কমলার রসে শুধু ভিটামিন সি নয়, রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড, হেসপেরিডিন ও ক্যারোটিনয়েড। এসব উপাদান শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, প্রদাহ কমায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। নিয়মিত পরিমিত পরিমাণে কমলার রস পান করলে ত্বক উজ্জ্বল থাকে এবং শরীরে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়।

ফ্ল্যাভোনয়েড শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল দূর করে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। হেসপেরিডিন রক্তসঞ্চালন উন্নত করে এবং খারাপ কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে। ক্যারোটিনয়েড চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং ত্বকের সুরক্ষায় কার্যকর।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পুরো ফলের তুলনায় রসে ফাইবার কম এবং প্রাকৃতিক চিনি বেশি থাকে। অতিরিক্ত পরিমাণে রস পান করলে ওজন বৃদ্ধি, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া কিংবা দাঁতের এনামেল ক্ষয়ের ঝুঁকি তৈরি হতে পারে। যাদের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আরও সতর্কতা প্রয়োজন।

ডায়েটিশিয়ানদের মতে, প্রতিদিন অল্প পরিমাণে ও সঠিক সময়ে কমলার রস পান করলে উপকার পাওয়া সম্ভব। পাশাপাশি পুরো কমলা ফল খাওয়ার অভ্যাস রাখলে ফাইবারসহ বাড়তি পুষ্টিগুণও পাওয়া যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img