Wednesday, July 8, 2026
26.6 C
Dhaka

দেব-শুভশ্রীর সিনেমায় অনির্বাণের চমক

কলকাতার টালিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বের কারণে সম্প্রতি বেশ কয়েকদিন শুটিং থমকে গিয়েছিল। এই টানাপোড়েনের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কলকাতার একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, এক প্রকার অলিখিতভাবে তাকে ইন্ডাস্ট্রি থেকে ‘ব্যান’ করা হয়েছিল। দীর্ঘ সময় নতুন কাজের সুযোগ না পাওয়ায় অনির্বাণের ফ্যানরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

সুপারস্টার দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’ই অনির্বাণের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। এর পর নতুন কোনো প্রস্তাব অভিনেতার কাছে আসেনি। অথচ একসময় তিনি ওটিটির নিয়মিত মুখ ছিলেন এবং বছরে একাধিক সিনেমায় শক্তিশালী চরিত্রে দেখা যেত তাকে।

কলকাতার চলচ্চিত্রে নতুন জল্পনা তৈরি হয়েছে যখন জানা যায়, দেব-শুভশ্রীর ৭ নম্বর সিনেমায় অনির্বাণ খলনায়ক চরিত্রে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেন নিজেই দেব। অভিনেতা-প্রযোজক দেব এমন উদ্যোগ নেন যাতে অনির্বাণ আবার কাজের সুযোগ পান। এমনকি অনির্বাণের হয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেন এবং ক্ষমা চেয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) ‘দেশু ৭’ সিনেমা সম্পর্কিত লাইভে দেব নিশ্চিত করেন, এতে থাকছেন অনির্বাণও। লাইভ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনির্বাণ ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ব্যঙ্গাত্মক পোস্ট শেয়ার করেন—এক ব্যক্তির মুরগি সাজার ছবি, যার ওপর লেখা ছিল, ‘পৃথিবীটা ভালো লোকেদের নয়’। অনির্বাণ ক্যাপশনে লেখেন, ‘আমি মুরগী হয়ে গেলাম।’

এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এটি ইন্ডাস্ট্রির পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা। আবার কেউ বলছেন, দীর্ঘদিন কাজ না পাওয়ার যন্ত্রণা থেকেই অনির্বাণ এমন ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন। তবে ‘দেশু ৭’-এ তার ফেরা নিশ্চিত হওয়ায় আপাতত অনির্বাণ ভক্তরা স্বস্তিতে রয়েছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img