Thursday, June 25, 2026
27.8 C
Dhaka

তিতলু, পর্ব – ০৫

জুবায়ের খান

Date- 9 April, 2003

আমি তিথি ।
ক্লাস নাইনে পড়ি । আমার বয়স পনেরো । খুব সুন্দর করে কিভাবে ডায়েরি লিখতে হয় তা আমি জানিনা কিন্তু লিখছি কারণ যে কথাগুলো কাউকে বলে শান্তি পাওয়া যায়না সেগুলো লিখে শান্তি । ডায়েরিতে কিছু লিখা মানে নিজের সাথেই নিজে কথা বলা । আমি আমার সাথেই কথা বলছি । এই কথাগুলো আমি আমার মায়ের কাছে শুনেছি । আম্মু প্রায়ই বলতেন কোন মানুষ কে বিশ্বাস করে কিছু বলার চেয়ে ডায়েরি লেখা ভালো কারণ মানুষ বিশ্বাস ঘাতকতা করতে পারে কিন্তু ডায়েরি তা পারেনা । আজ আম্মুকে খুব মিস করছি । প্রায় একমাস হলো মা মারা গেছেন তবুও কেন যেন বিশ্বাস হচ্ছে না । মনে হচ্ছে এখনই আম্মু বলে ডাক দিলে মা পিছন থেকে সাড়া দিবেন । আর আমি বলবো, আম্মু কই ছিলে এতদিন ? তুমি জানো ? তিতলুটা আমাকে এই কয়েকদিন খুব বিরক্ত করেছে । খাবার খেতে চাচ্ছে না । আব্বু ফল এনে দিয়েছে তবুও খেতে চায় না । সারাদিন আম্মু যাব আম্মু যাব বলতে থাকে । তুমি চলে আসো আম্মু তুমি চলে আসো । ইশশ সত্যিই যদি আম্মু আমার এই আবেদন শুনে চলে আসতো ?
আব্বু এ কয়েকদিন কেমন কেমন যেন হয়ে গেছেন । খুব বেশি কথা বলেন না । খালি আমার আর তিতলুর দিকে তাঁকিয়ে থাকেন । আব্বুকে দেখতে খুব অসহায় লাগে । মন বলে আব্বুর সাথে বসে কিছুক্ষন গল্প করি কিন্তু পারিনা । কোনো এক অজানা জড়তা মনে এসে ভির করে।

প্রথম পৃষ্ঠা পড়ে তিতলু বড় একটা ধাক্কা খেল । চিঠিতে মেয়েটির ছোট ভাইয়ের নাম তিতলু । তার নিজের নামও তিতলু । ছবিতেও দুজনের যথেষ্ঠ মিল । তিতলু নিজেকেই নিজে প্রশ্ন করলো, তাহলে কি তিথি আমার বোন ?
তিতলুর কাছে সবকিছু অগোছালো লাগতে শুরু করেছে । সে বিশ্বাস করে উঠতে পারছে না যে তার এক বোন আছে । বোন আছে ভাবতে তিতলুর হালকা ভালোও লাগছে আবার ভয়ও লাগছে । তিতলু ডায়েরিটি নিয়ে বিছানায় বসে পড়লো । তাড়াহুরো করে পৃষ্ঠা উল্টিয়ে দেখলো আরো একটি দিনলিপি ।

20 April , 2003

আজ খুব সকালেই আব্বু বাহিরে গিয়েছেন । দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা । আর এখন রাত । আব্বু বাসায় ফেরেন নি । আমার খুব টেনশন হচ্ছে । আব্বু কখনই বাসায় ফিরতে এতো দেরি করেন না । আর ফুফুর বাসায় উঠার পর তো তা একেবারেই না । একটু আগে ফুফু বিলাপ করে খুব জোরে জোরে কেঁদে বলেছেন, তিথিরে !! না জানি তোদের কপালে কি আছে । মা মরে তো বেঁচে গেছে । বাবারও কোনো খোজ নাই । তোদের কি হবে রে তোদের কি হবে …
তিতলু বারান্দায় একা একা খেলছে । ওর কোনো টেনশন নেই, কোনো বিরক্ত নেই । ইশশ বাচ্চা হওয়ার কত সুবিধা না ? চারপাশে কি হচ্ছে তা নিয়ে কোনো মাথাব্যাথা থাকে না । তিতলুটার উপরে আমার হিংসাই হচ্ছে । সময় যত গড়াচ্ছে আমার টেনশন ততই বাড়ছে । আমি এখন ঘুমাতে যাব । আশা করি আব্বু রাতের মধ্যে চলে আসবেন ।

এখন সকাল দশটা । সারারাত ঘুম হয়নি । টেনশনে কার ঘুম আসে ? রাত ভরে যত আজে বাজে কল্পনা মনে ঘুরে বেড়িয়েছে । আব্বু যদি চলে যায় আমাদের একা ছেড়ে আম্মুর মত ? পুরো রাত জেগে জেগে আব্বুর জন্য অপেক্ষা করেছিলাম ।
সকাল হলেও আব্বু আসলেন না । আমার কান্না পাচ্ছে । তিতলুটা আবার ঘুমিয়েছে ।

আজ পাঁচদিন হলো আব্বুর কোনো খবর নেই । বাবার জন্য বুকের ভেতর টা হু হু করছে । তিতলুটা আধো আধো মুখে বলে, তিতিপু তিতিপু আবু যাবো । প্রতিরাতে আমার কান্না পায় । আব্বু কি তাহলে মায়ের মতই চলে গেলেন ? ফুফুর কথাও শুনতে আর ভালো লাগে না । গতকাল বললেন, মনে হয়না তোদের বাবা আর কখনও ফিরে আসবেন । দেনাদার রা ধরে নিয়ে মেরেই ফেলেছে নাকি দেনার ভয়ে সে দেশান্তরই হয়েছে কে জানে । আমি গরীব মানুষ, তোদের কিভাবে পালবো ? আমারও তো সংসার আছে ।
খুব অবাক লাগছে এই ভেবে যে এই ফুফুই সেই রাতে বাবার জন্য এতো কেঁদেছেন । হঠাৎ করেই বদলে গেলেন । তার দূর্বলতা প্রকাশ করে আমাদের কে বিদায় দিতে চাইছেন ।

সপ্তাহ পার হয়ে গেলো আব্বু বাসায় আসলেন না । দেনাদার রা আগেও এসে বাবার খোজ করতো কিন্তু এখন রোজ এসে বাবার খোজ করেন । আমাদের জন্য সামনে খারাপ কিছু একটা অপেক্ষা করছে আমি নিশ্চিত।
তিতলুটা কলিং বেলের শব্দ পেলেই দরজার দিকে ছুটে যায় । ছুটে যাওয়ার সময় খালি বলতে থাকে বাবা এসেছে বাবা এসেছে । দরজা খোলার পর বাবাকে না পেলে কেঁদে উঠে । ওর কান্না দেখে আমারও কান্না পায়। দেনাদার রা আগেই আমাদের বাড়ি দখল করেছে তবুও বাবার খোজ করে যান । তাঁদের কাছে বাবার খোজের ব্যাপারে জিজ্ঞাস করলে বলে, তোর বাপ কই ? সত্য কইরা বল ! নাইলে পুলিশ নিয়া আমু ঘরে।
ফুফা প্রায়ই রাগারাগি করেন । তিনি এখন আমাদের বোঝা মনে করেন ।

তিতলু পরপর অনেকগুলো পৃষ্ঠা পড়লো । চোখে এখন তার অশ্রু জমে গেছে । বেসিন থেকে মুখ ধুয়ে সে আবার ডায়েরি নিয়ে বসে পরবর্তী পৃষ্ঠা পড়ে ।

27 May, 2003

আমি এখন তিতলুকে নিয়ে পাড়ার এক চাচির ঘরে উঠেছি । চাচি বস্তিতে থাকেন । ফুফার রাগ যখন চরমে উঠেছিল তখন তিনি ফুফুকে দিয়ে বলিয়েছেন যেন আমরা চলে যাই । ফুফুই এই চাচির বাসায় দিয়ে গেছেন । চাচিকে তিনি বলে গেছেন প্রতিমাসে আমাদের মাসিক খরচ দিয়ে যাবেন । চাচি সেই শর্তে আমাদের থাকতে দিতে রাজি হন । মাস শেষ হয়েছে অনেকদিন হলো কিন্তু ফুফু আর আসেন না ।
তিতলুটা প্রতিরাতে আমার বুকের উপর উঠে জড়িয়ে ধরে এমন ভাবে শুয়ে থাকে যেন ওকে কেউ আলাদা করতে পারবে না।

চলবে…

spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...
spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক পরিশ্রমের সময় অনেকেই হাঁপিয়ে ওঠেন বা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে ক্লান্তি,...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে রাখেন। শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন মানুষের জন্য জিরো ওয়াট বাল্ব...
spot_img