Thursday, June 25, 2026
32.4 C
Dhaka

গল্পঃ হারানো মায়ের স্মৃতি

সাইফুর রহমান দিদারঃ
কবুল বলো, কবুল! চুপ করে থেকো না। আমাদের আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে! পাজোড়া আর মানে না। সারাদিন শরীরের উপর অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে। এখন শরীর মেলে একটু বিশ্রামের প্রয়োজন। তা ছাড়া ওদিকটাতে একটু কাজ আছে। দায়িত্বে নাম লেখানো সকলকে চোখে চোখে,বেশ খেয়াল করে রাখতে হচ্ছে। কোন সময় আবার কী করে বসে। উফ। দায়িত্বে সবার অবহেলা। একমনে কাজ করবে তা না। এতক্ষণ বিড়বিড় করে দাঁড়ি-কমাবিহীন কথা গুলো বলে যাচ্ছে-দিলরুবার মামা। আবারও ঝাঝালো কন্ঠে বলে উঠল-কবুল বলো না। আমরা তো তোমাকে আর অপাত্রের হাতে তুলে দিচ্ছি না। দেখে শুনেই, সব জানার পর বিয়ে দিচ্ছি। তা ছাড়া ছেলেটা অনেক ভালো। টাকাপয়সার ও কম নেই। তোমার এসব নিয়ে কষ্ট করতে হবে না। বসে বসে খেতে পারবে!

চুপ থাকা সম্মতির লক্ষণ! এটা জানার পরও মামা,দিলরুবার মুখ থেকে কবুল শুনতে দাঁড়িয়ে আছে। দিলরুবা চারদিকে তাকিয়ে ইতস্তত করে বলল-কবুল! মামার মুখে হাসির রেখা ফুটে উঠল। দিলরুবার মাথায় মামা হাত বুলিয়ে বলল-আল্লাহ তোমাকে সুখে রাখুক। তোমার জন্য রইল দোয়া। দিলরুবা তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তার আশপাশেও কিছু মানুষের কান্নার শব্দ শুনা যাচ্ছে। দিলরুবা কান্নায় দু’নিয়ম অবলম্বন করল। বেশ শব্দ করে,যে কান্নায় পুরো বাড়ি কেঁপে উঠার মতো,আবার মাঝে মাঝে ফুঁপিয়ে ফুঁপিয়ে। কান্নার পদ্ধতি হলো এই দুটাই! একটু বিশ্রাম নিয়ে কাঁদলে আরো বেশি শব্দ করে কাঁদা যায়। এই বিশ্রাম-ই আপনি কতক্ষণ একনাগাড় কাঁদতে পারেন তার উপর ভর করবে। না হয় আপনার কান্না থেমে যাবে। ভিতর থেকে আর কান্নার শব্দ বের হবে না। চোখের পানিও শুকিয়ে আসবে।

বাবা-মা মরা মেয়েটার একমাত্র অভিভাবক মামা। তার জন্মের মাসখানেক আগে বাবা মারা যায়। জন্মের একদিন পরে মা। ডাক্তার আগেই বলেছিলেন-এই বাচ্চাটা জন্মদানে অনেক ঝুঁকি আছে মায়ের। অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তখনও কিন্তু মায়ের মুখে সহজ সরল ভাব ছিল। হাসি মায়ের মুখে লেগেই ছিল। বিষণ্নতার রেখা তার মধ্যে ফুটে উঠে নি। তিনি নামাজ পড়ে দুই হাত তুলে প্রাণ খুলে আল্লাহ কাছে দোয়া করতেন। আল্লাহ যেন তার সন্তানকে হেফাজত করেন। কোনোরকম যেন ঝুঁকি না হয় সন্তানের। সবকিছু যেন তার গায়ের উপর বয়ে যায়। হোক না তার মৃত্যু। তবুও সন্তান বেঁচে থাকুক। তার শেষ ইচ্ছা ছিল-সন্তানের মুখ এক নজর দেখে যেতে। যার জন্য এত কষ্ট,তাকে এক নজর দেখলেই যেন প্রাণ ফেরে। মায়েরা এমনই হয়। হ্যাঁ মায়েরা এমন!

বাবা মায়ের স্মৃতি দিলরুবার জীবনে কিছুই নেই। জন্মের পর মাকে একদিনের জন্য চোখ মেলে দেখার সুযোগ হয়েছে। কিন্তু সেটা এই মুহূর্তে মনে পড়া একেবারে অসম্ভব। ছোট্ট থেকে সে মামা মামির মুখ দেখে বড় হয়েছে। মামা মামি তাকে নিজের মেয়ের মতো লালনপালন করে তিলে তিলে বড় করেছে। দিলরুবার কাছে তার বাবা মায়ের বিয়ের একটা ছবি ছিল। ছবিটা সে পরম যত্নে বুকের মধ্যে চেপে ধরে রাখত। বিয়ের দিনতারিখ পাকাপোক্ত হওয়ার পর,ঘরদোর পরিষ্কার করার সময় ছবিটা কোথায় যেন হারিয় যায়। দিলরুবা অনেক খুঁজেছে কিন্তু পায়নি। বাবা মায়ের শেষ স্মৃতি হারানোর ব্যথা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বুক,পাথরের নিচে চাপা পড়ে আছে। মন সমুদ্রে উত্তাল ঢেউ সব লণ্ডভণ্ড করে দিচ্ছে।

ছবি হারানোর কথা দিলরুবা কাউকে বলে নি। এমনকি তার মামাকেও না। সেটা সে সবার থেকে গোপন করেছিল। বিয়ের সময় মেয়েরা স্থানচ্যুত হয়। শিকড়-নাড়া হয়। অপরিচিত জায়গায় রোপন হয়। আবার অদ্ভুতভাবে জীবিতও হয়ে যায়। মাথা উঁচু করে দাঁড়াতে শিখে। পায়ের নিচে বিশাল জায়গা করে নেয়। দিলরুবা স্বাভাবিক থেকে একটু বেশিই কান্না করছে। কী নিয়ে সে বাকি জীবন কাটাবে! ছবিটা যে হারিয়ে গেছে। ছবিটা বুকের মধ্যে চেপে ধরলে শান্তি লাগত। মনকে এই সেই বলে বুঝানো যেত। ছবিটাতে বাবা মায়ের হাসি মুখ ছিল। বাবার গায়ে একটা সাদা শার্ট আর মায়ের পরনে একটা নীল শাড়ি ছিল। দেখেই বুঝা যাচ্ছে মায়ের প্রিয় কালার ছিল নীল। ছবিটা থেকে দিলরুবা তার প্রিয় রং আবিষ্কার করে! তা হলো-নীল।

দিলরুবা কেন এত কান্না করছে মামা কিছুটা ধারণা লাভ করতে সক্ষম হলো। দিলরুবার হাত আজ খালি দেখাচ্ছে। এই খালি জায়গাটা একমাত্র ছবিটাই পূর্ণ করত। ভরাট হয়ে তার হাতে থাকত। কতবার দেখত ছবিটা তার হিসেব নেই। ছবিটা দিলরুবার জীবনে আয়না হয়ে ছিল। যেখানে সে বারবার,একটু পরপর মুখ দেখত। তাছাড়া ছবিটা ছিল দিলরুবার হাসির মাধ্যম। মামা সব বুঝতে পারল। এত কান্নার কারণ। মামা,মামার রুমে লুকানো খামটা এনে দিলরুবার সামনে ধরল। দিলরুবা হাত বাড়িয়ে নিয়ে খামটা খুলে দেখতে লাগল। চার পাতায় আঁকাবাঁকা লেখার প্রথম শব্দ-“তোমার”। দ্বিতীয় শব্দ-“মা”। প্রথম বাক্য -তোমার মা বলছি!

দিলরুবা প্রথম বাক্য দেখে হকচকিয়ে উঠল। তারপর মামার মুখের দিকে তাকালো। মামা বলল-হ্যাঁ, তোমার মায়ের চিঠি। যেটা লেখা হয়েছিল তোমার জন্মের একসপ্তাহ আগে। তোমার মায়ের মৃত্যুর আটদিন আগে। অনেক কষ্টে হাসপাতালের বেড়ে শুয়ে শুয়ে লেখাটা শেষ করেছে তোমার “মা”। লেখাটা আদৌ শেষ হয়েছে কিনা আমার জানা নেই। কিংবা এটাকে কী শেষ বলে! এই বলে মামা চোখের পানি মুছতে লাগল। এতক্ষণে চোখের পানি তার নির্দিষ্ট গন্ডি অতিক্রম করল। মামা আবার বলতে শুরু করল,বিয়ের সময় চিঠিটা তোমাকে দিতে বলা হয়েছে। কী লেখা আছে পড়ে দেখতে পারো। মামা বলার আগেই দিলরুবা প্রায় দুই পৃষ্ঠা পড়ে শেষ করে ফেলল।

পুরোটা চিঠি চোখের পলকে পড়ে শেষ করে ফেলল! ধারণা করা হচ্ছে, চিঠিটা পড়তে মাত্র কয়েকবার নিঃশ্বাস নেয়া হয়েছে! আসলে এটা কী করে সম্ভব হয়! কতটা তীব্র আগ্রহ থাকলে এমনটা সম্ভব? এমন আগ্রহ মাপার কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে কী? দিলরুবা চিঠিটার দিকে একনজর তাকিয়ে আছে। “ওমা”, বলে চিৎকার দিয়ে উঠল। এই চিৎকারের ভাষা কেউ বুঝে না। শুধু মুখে উচ্চারিত শব্দ শুনা যাচ্ছে। কান্নার পানি কেউ মুছছে না। শুধু সবাই তাকিয়ে আছে। চিঠিতে কী লেখা হয়েছিল, সবার অজানা। জানে শুধু দিলরুবা, তার মৃত মা,আর তার মামা!

দিলরুবার আরো বেশি শব্দে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে- “হারানো ছবি,ফিরে পাওয়া চিঠি”! আমার মায়ের প্রতিচ্ছবি! আমার মায়ের স্মৃতি! মা,ওগো মা,তুমি আজ আমার সামনে! হ্যাঁ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো তবুও আমি তোমাকে দেখতে পারছি না। তুমি কোথায়?মা,ওগো মা। চিঠিতে তুমি বলেছিলে আমার বিয়ের সময় তুমি আসবে, আমার সামনে। মা,ওগো মা। তুমি কী ওপার থেকে আমাকে দেখতে পাচ্ছ! বলো না মা,প্লিজ একটু বলো মা!

 

লেখক,

ছাত্র, বসুরহাট ইসলামিয়া ফাযিল মাদরাসা, নোয়াখালী

spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...
spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক পরিশ্রমের সময় অনেকেই হাঁপিয়ে ওঠেন বা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে ক্লান্তি,...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে রাখেন। শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন মানুষের জন্য জিরো ওয়াট বাল্ব...
spot_img