Sunday, June 21, 2026
29.5 C
Dhaka

সফলভাবে শেষ হলো চিটাগাং কমিক কন

রাশেদুল ইসলাম :

পপ কালচারভিত্তিক প্রতিষ্ঠান ঢাকা কমিক কন’র আয়োজনে বন্দরনগরী চট্টগ্রামে সম্পন্ন হলো দুইদিনব্যাপী চিটাগাং কমিক কন। স্থানীয় স্বনামধন্য ইভেন্ট প্ল্যানার ও ম্যানেজমেন্ট কোম্পানী রেড কার্পেট এবং এনিমপ্রিয় সংগঠন চিটাগাং এনিমে ভক্ত’র সহযোগিতায় চট্টগ্রামে প্রথমবারের মতো এই ইভেন্ট আয়োজিত হয়।

সর্বপ্রথম ঢাকায় ২০১২ সালে ঢাকা কমিক কন নামের এই ভিন্ন ধরণের ইভেন্টের আয়োজন করা হয়। সারাদেশে পপ কালচারকে আরো বেশি সমৃদ্ধ ও জনপ্রিয় করার অংশ হিসেবে রাজধানীর পর বন্দরনগরী চট্টগ্রাম দিয়ে এর যাত্রা শুরু হলো। মূলত এই ইভেন্টের মাধ্যমে নানা বয়সী কমিক্স ও এনিমের চরিত্রগুলোকে খুব কাছাকাছিভাবে জানার সুযোগ করে দেয়া হয়।

নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে টানা দুইদিনব্যাপী অনুষ্ঠিত এই ইভেন্টের অন্যতম আয়োজক আবু ইউসুফ বলেন, “দেশের প্রতিটি জায়গায় পপ কালচারকে আরো বেশি জনপ্রিয় ও এর জোয়ার ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই ঢাকা কমিক কনের যাত্রা শুরু।” বাণিজ্যিক রাজধানীতে এমন আয়োজনে অভূতপূর্ব সাড়া পাওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি আগামী বছরগুলোর ইভেন্টেও কমিক্স ও এনিমেপ্রিয় ভক্তদের সহযোগিত্য কামনা করেন।

এই ইভেন্টের সহযোগী প্রতিষ্ঠান রেড কার্পেট’র চেয়ারম্যান আবু বকর শাহেদ (শান) বলেন, “এই ধরনের ইভেন্টে সহযোগী হিসেবে কাজ করতে পারা রেড কার্পেটের জন্য সত্যিই আনন্দের। চট্টগ্রামের বিনোদনের ক্ষেত্রগুলোকে আরো বেশি সমৃদ্ধ ও গণমুখী করতে ভিন্নধর্মী সব আয়োজন করবে এবং সহযোগিতা থাকবে রেড কার্পেট পরিবার।”

চিটাগাং কমিক কন পাওয়ার্ড বাই দারাজ এবারের আয়োজনে বেভারেজ পার্টনার হিসেবে ছিলো বেলিসমো, পেমেন্ট পার্টনার হিসেবে বিকাশ, টেকনোলজি পার্টনার হিসেবে ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ক্লাউডওয়ান ভূমিকা রাখে।

দুইদিনের এই ইভেন্টে ঢাকার নামীদামী কমিক্স শপের স্টলের পাশাপাশি ছিলো চট্টগ্রামের বারকোড, ক্যাফে বোনাফাইড, আইবেরি ক্যাফে, চা টাইমের মতো সুপরিচিত সব রেস্টুরেন্ট। এছাড়াও ডিজে, কসপ্লে সহ আরো মনোমুগ্ধকর সব পরিবেশনার আয়োজন করা হয়।

spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা, জানালেন বিজ্ঞানীরা

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে দেখা যায়,...

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...
spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে সরাসরি বার্তা আদান-প্রদানের সুবিধা চালু করেছে। নতুনভাবে সাজানো এই ডাইরেক্ট মেসেজিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইউটিউবের...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস পানি রেখে দেন। কিন্তু অনেক ক্ষেত্রে সেই পানি না খেয়েই সকালে ফেলে দেওয়া হয়। বাইরে...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষকের উদ্ভাবিত বিশেষ প্রযুক্তি। তারা এমন একটি জ্যাকেট তৈরি করেছেন, যা বাতাসে থাকা আর্দ্রতা...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো ভুল সিদ্ধান্ত, সমর্থন পরিবর্তন বা জীবনের নতুন অধ্যায় শুরুর প্রতীক হিসেবে মানুষ দুধ দিয়ে গোসল...
spot_img