Thursday, June 25, 2026
27.8 C
Dhaka

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

উন্নয়ন ও কাঠামোগত সক্ষমতার দিক থেকে বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর, কোনো ক্ষেত্রে তারও বেশি সময় পিছিয়ে রয়েছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। লেনদেনের স্থবিরতা, মানসম্মত কোম্পানির স্বল্পতা এবং বিনিয়োগবান্ধব নীতির ঘাটতিকে এর প্রধান কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে।

মঙ্গলবার (রাজধানীর বনানীতে) একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত: অর্থনীতি, রাজনীতি ও পুঁজিবাজার’ শীর্ষক সেমিনারে বিদেশি বিনিয়োগকারীদের এই মূল্যায়ন উঠে আসে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম।

সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে সুইডেনভিত্তিক টুন্ড্রা ফন্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার ম্যাটিয়াস মার্টিনসন বলেন, উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে। তাঁর মতে, গত এক দশকের মধ্যে বর্তমানে লেনদেনের পরিমাণ সবচেয়ে কম, পিই রেশিও নিম্নমুখী এবং বাজারে মানসম্মত কোম্পানির সংখ্যা সীমিত। ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে না। তিনি বলেন, বাজার উন্নয়নের প্রথম ধাপ হতে পারে আরও ভালো কোম্পানির তালিকাভুক্তি এবং স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব নীতিকাঠামো নিশ্চিত করা।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান কনটেক্সচুয়াল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক তাকাও হিরোসে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আগে ও পরে সাধারণত বাজারে অনিশ্চয়তা ও উত্তেজনা থাকে। পরিস্থিতি স্থিতিশীল হলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে প্রবেশ করতে আগ্রহী হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে অতিরিক্ত নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। নিয়মকানুনের জটিলতা ও নীতিগত বিকৃতি মুক্তবাজার অর্থনীতির সঙ্গে সাংঘর্ষিক। তাঁর মতে, বাজারকে স্বাধীনভাবে চলতে দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। বিদেশিরা আগ্রহ দেখালেও বাস্তব বিনিয়োগ শুরু হবে নির্বাচনের পর স্থিতিশীলতা ফিরে এলে।

মূল প্রবন্ধে র‍্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সংস্কারে গতি আনতে পারলে বেসরকারি খাতের আস্থা বাড়বে। তিনি বলেন, পরবর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ জোরদার করা এবং প্রথম ১০০ দিনের মধ্যেই সংস্কারের স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, সুদহার, বৈদেশিক মুদ্রা ও পণ্যের বাজারের তুলনায় পুঁজিবাজারে বাংলাদেশ সবচেয়ে বেশি পিছিয়ে আছে। এই খাতে মনোযোগ না বাড়ালে সামগ্রিক আর্থিক ব্যবস্থার ভারসাম্য ফিরবে না বলে তিনি মন্তব্য করেন। তাঁর আশা, নির্বাচনের পর পরিস্থিতি বদলাবে এবং পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আসবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন বলেন, শেয়ারের মূল্যনির্ধারণ সম্পূর্ণভাবে বাজারনির্ভর হওয়া উচিত। আইপিও কিংবা নিলামে অংশগ্রহণকারীরাই প্রকৃত দামের ইঙ্গিত দেবে এবং স্বচ্ছ তথ্যের ভিত্তিতেই বিনিয়োগকারীরা কোম্পানির মান নির্ধারণ করবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আতিকুর রহমান বলেন, ন্যায়বিচার, নৈতিক শাসন ও মানবকল্যাণের ভিত্তিতে অর্থনীতি পরিচালনা জরুরি। তবে হঠাৎ বা বিশৃঙ্খল পরিবর্তনের পরিবর্তে ধাপে ধাপে বাস্তবসম্মত সংস্কারের পথেই এগোনো উচিত বলে তিনি মত দেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...
spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক পরিশ্রমের সময় অনেকেই হাঁপিয়ে ওঠেন বা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে ক্লান্তি,...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে রাখেন। শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন মানুষের জন্য জিরো ওয়াট বাল্ব...
spot_img