Wednesday, June 24, 2026
28.7 C
Dhaka

প্রাণের মানুষ আছে প্রাণে “রণজিৎ রক্ষিত” নিয়ে বোধনের ২দিনের স্মরণানুষ্ঠান

ইভান পাল

 আমার প্রাণের মানুষ আছে প্রাণে,

  তাই হেরি তায় সকল খানে॥

বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পী এবং যিনি দীর্ঘ সময় যাবৎ বোধন আবৃত্তি পরিষদের সভাপতি ছিলেন, বোধনের প্রাণের মানুষ রণজিৎ রক্ষিতের প্রথম প্রয়াণ দিবসে “প্রাণের মানুষ আছে প্রাণে” শিরোনামে দুই দিনের স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে “বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম”।।

আগামী ২৯ অক্টোবর মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে “কাকুর ডায়রি” শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

সন্ধ্যা সাড়ে ছয়টায় দুদিনব্যাপী আয়োজনের প্রথম দিনে অনুষ্ঠিত হবে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে রণজিৎ রক্ষিতের প্রিয় কবিতার আবৃত্তি “কাকুর ডায়রি”।।

দ্বিতীয় দিন ৩০ অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নন্দনকাননস্থ ফুলকি-তে থাকবে প্রদীপ প্রজ্বালন, রণজিৎ রক্ষিতকে নিয়ে স্মৃতিচারণা ও তাঁকে নিবেদিত কবিতা আবৃত্তি।

দুইদিনের আয়োজনে অংশ নিবেন দেশের কবি-সাহিত্যিকসহ আবৃত্তিশিল্পীরা।

উল্লেখ্য, বরেণ্য আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ছিলেন। আমৃত্যু বোধন আবৃত্তি স্কুলের  অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় নগরীর আগ্রাবাদে একটি আলোচনা অনুষ্ঠানে বক্তব্য শেষ করে লিফটে নামার সময় বরেণ্য এই শিল্পী  হৃদরোগে আক্রান্ত হন।। এরপর টানা এক সপ্তাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

আর অবশেষে গতবছরের ৩০ অক্টোবর মঙ্গলবার দুপুরে মৃত্যুর কাছে হার মানেন বোধনের প্রাণ পুরুষ রণজিৎ রক্ষিত।।

রণজিৎ রক্ষিতের জন্ম ১৯৪৮ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে। বাবা বিপ্লবী যতীন্দ্রমোহন রক্ষিত ও মা রানি রক্ষিত।

অংশগ্রহণ করেন ১৯৬৫ সালের শিক্ষা আন্দোলনে ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে।।  ১৯৬৭ সাল থেকে চট্টগ্রাম বেতারে নিয়মিতভাবে কাজ করতেন। অভিনয় করেন চারটি টেলিফিল্মে।

বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে তিনি সম্মানিত হন বারংবার। শুধু এই বাংলাতেই নয় ওপার বাংলাতেও সমান কদর ছিল গুনী এই শিল্পীর। ওপার বাংলার বিভিন্ন আবৃত্তি অনুষ্ঠানেও দেখা যেত গুনী এই শিল্পীকে।।

তিনি মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে দীর্ঘ ৪১ বছর জীববিজ্ঞানের শিক্ষক ছিলেন।

আর বোধন তাঁর কাছে ছিল প্রাণের জায়গা। তাঁর আরেকটি পরিবার, আরেকটি ভালোবাসার জগৎ।।

বোধনের প্রতিটি সদস্যের কাছে রণজিৎ রক্ষিত ছিলেন তাঁদের সবথেকে কাছের মানুষ।। তাঁদের প্রাণের মানুষ।।

আর তাইতো রণজিৎ রক্ষিতের প্রথম প্রয়াণ দিবসে বোধন আবৃত্তি পরিষদ তাঁদের এই প্রাণের মানুষকে নিয়ে আয়োজন করতে যাচ্ছে দুদিনের স্মরাণুষ্ঠানের।। যে অনুষ্ঠানের নামও দেওয়া হয়েছে “প্রাণের মানুষ আছে প্রাণে”।।

বোধনের প্রতিটি সদস্যের প্রাণের মাঝে যিনি সবসময়ই ছিলেন, আছেন এবং থাকবেন যুগ থেকে যুগ অব্দি।।

শ্রদ্ধা ও ভালোবাসায় রণজিৎ রক্ষিত স্মরণ আয়োজনে সবার উপস্থিতি কামনা করেছেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার ও সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজ।

সকলেই এই অনুষ্ঠানে সাদরে আমন্ত্রিত।।

 

spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...
spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক পরিশ্রমের সময় অনেকেই হাঁপিয়ে ওঠেন বা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে ক্লান্তি,...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে রাখেন। শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন মানুষের জন্য জিরো ওয়াট বাল্ব...
spot_img