Sunday, June 28, 2026
33.2 C
Dhaka

বর্ণাঢ্য আয়োজনে বোধনের “প্রোজ্জ্বল ৫০” সমাবর্তনের সূচনা

ইভান পাল

বাংলাদেশের প্রথম এবং নিয়মিত আবৃত্তি স্কুলের নাম “বোধন আবৃত্তি স্কুল”।।

১৯৯৩ সালের ৮ অক্টোবর বোধন আবৃত্তি স্কুল এক -পা দু-পা করে এই চট্টগ্রাম শহরে তাঁদের যাত্রা শুরু করে।। সেই হিসেবে প্রায় ২৬ বছরের এক দীর্ঘ পথচলা এই স্কুলটির। সাথে ২৫ বছর পূর্ণ করে, বোধনের ২৬শে রাখার এক অনবদ্য ইতিহাস।।

স্কুলটির বছরে দুটি করে আবর্তন। আর বোধনের সেই আবর্তনের ধারাবাহিকতায় গত বছর অর্থাৎ ২০১৮ সালের ৮ অক্টোবর স্কুলটি তাঁদের ৫০ তম ব্যাচের শিক্ষাক্রম সম্পন্ন করেছে অর্থাৎ ৫০ তম আবর্তন পূর্ণ করেছে।

আর তাই ‘প্রোজ্জল ৫০’ শিরোনামে বোধন তাদের এই ৫০ তম আবর্তনের সমাবর্তন অনুষ্ঠান ২দিন ব্যাপী বিশাল এবং বর্ণাঢ্যভাবে আয়োজন করেছে।।

আজ ১৩ ই জুন বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইন্সটিটিউটের মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরের — তুমি নির্মল করো উজ্জ্বল করো, সুন্দর করো হে—- কবিতার বৃন্দ পরিবেশনা এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।।

 

প্রোজ্জ্বল ৫০ আবর্তনের  সমাবর্তন অনুষ্ঠানের এই আয়োজন উৎসর্গ করা হয়েছে বোধন আবৃত্তি স্কুলের অধ্যক্ষ, বোধনের প্রাণ পুরুষ দেশবরেণ্য আবৃত্তিশিল্পী প্রয়াত রণজিৎ রক্ষিতকে।

 

এরপর অনুষ্ঠানে বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজের সভাপতিত্বে কথামালায় অংশ নেন শিক্ষাবিদ আনোয়ারা আলম, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, মনির হোসেন, আহসান উল্লাহ তমাল ও বোধন আবৃত্তি পরিষদের উপদেষ্টা দীপ্তি রক্ষিত।

 

এসময় বক্তারা বলেন, সংস্কৃতিমান মানুষই পারে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর হতে। আর সেই চেতনায় বোধন পথ চলছে অবিরত। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে বোধন আবৃত্তি স্কুলের পথচলা অব্যাহত থাকবে বলেও এসময় তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বোধন তাঁদের এই দুদিনের এই বিশাল আয়োজনকে ঘিরে আগামীকে  জানান, পঞ্চাশ সবার কাছে এক সুবর্ণ সংখ্যা হলেও বোধন পঞ্চাশকে মনে করেছে দারুণ জ্যোতির্ময়ী। তাই বোধন আবৃত্তি স্কুল নিজেদের ৫০তম ব্যাচের নাম রেখেছে ‘প্রোজ্জ্বল পঞ্চাশ আবর্তন’। ১৯৯৩ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু হওয়া দেশের প্রথম এই আবৃত্তি স্কুলের সদস্যরা মনে করছেন প্রোজ্জ্বল পঞ্চাশ আবর্তনের শিক্ষার্থীরা বোধন-ইতিহাসের এক দীপ্তময় সময়ের অংশীদার হয়ে থাকবে অনন্তকাল। আর তাই এ আবর্তনের শেষটা স্মরণীয়-বরণীয় করতে ছিল দীর্ঘদিনের পরিকল্পনা। আর সব পরিকল্পনাকে সঙ্গী করেই আজ বৃহস্পতিবার বিকাল থেকে চট্টগ্রানেএ থিয়েটার ইনিস্টিটিউট মিলনায়তনে ২দিনের বোধন পরিবারের এই বর্নিল আয়োজন।  যেখানে সকল সংস্কৃতিমান ব্যক্তিবর্গ এবং দেশবরেণ্য আবৃত্তিশিল্পীবৃন্দ আমন্ত্রিত “।।

বোধন আবৃত্তি স্কুলের এই আয়োজনে আজকে একক পরিবেশনায় অংশ নেন —- মাসুম বিল্লাহ আরিফ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ) মেজবাহ চৌধুরী (সন্দীপনা), সেলিম রেজা সাগর (কণ্ঠনীড়), বৃষ্টি পুরোহিত (শব্দনোঙর), সেলিম ভুঁইয়া (স্বদেশ), শুভাশীষ শুভ (অযান্ত্রিক), সাইদুল করিম সাজু (বর্ণ), রণধীর দে (একুশ), সঞ্জীব বড়–য়া, মাহবুবুর রহমান মাহফুজ (নির্মাণ), বোধনের আবৃত্তিশিল্পী — পুনম দাশ, অনন্যা পাল, অর্পিতা দাশ।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী,  শুভাগত বড়ুয়া ও অজান্তা টুম্পা।

 

আগামীকাল শুক্রবার ১৪ ই জুন বিকাল ৫টায় শুরু হবে বোধনের ২য় দিনের আয়োজন।  আর আগামীকালের এ আয়োজন সাজানো হয়েছে — বর্ণাঢ্য শোভাযাত্রা, আবৃত্তিশিল্পী সম্মিলন এবং চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরের আবৃত্তিশিল্পীদের পরিবেশনা দিয়ে।।

 

spot_img

আরও পড়ুন

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...

বয়সজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যসেবা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা...

তিনজনের সাহসী অবস্থানে রক্ষা পেল রাজশাহীর প্রাচীন বটগাছ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার ঈদগাহ...

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা।...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও...
spot_img

আরও পড়ুন

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও একের পর এক নারী ফুটবলার গড়ে তুলছেন কোচ শান্তিমনি চাকমা। কোনো নির্দিষ্ট বেতন ছাড়াই বছরের...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও মানসিক দৃঢ়তার ওপর। তবে মনোবিজ্ঞানের কিছু গবেষণা বলছে, খেলোয়াড়ের পোশাকের রঙও পারফরম্যান্সে সূক্ষ্ম হলেও প্রভাব...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা যায় সুগন্ধি ও মুখরোচক তেহারি। সঠিক মসলা, নরম মাংস এবং ঝরঝরে পোলাওয়ের চালের সমন্বয়ে এই...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময় জীবাশ্মের পরিচয় অবশেষে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় জানা গেছে, এটি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত...
spot_img