Thursday, June 18, 2026
27.7 C
Dhaka

আরআইডি ৩২৮২ এর অধীন চট্টগ্রাম জোনের ৪ ক্লাবের যৌথ অভিষেক “ডিসকভার” সম্পন্ন

রাশেদুল ইসলাম ।।

রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর অধীন চট্টগ্রাম জোনের চারটি রোটার‍্যাক্ট ক্লাবের যৌথ অভিষেক “ডিসকভার” সম্পন্ন হয়েছে। নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয় ।

গত শুক্রবার ১৯ এপ্রিল অভিষিক্ত চারটি ক্লাব হলো রোটার‍্যাক্ট ক্লাব অফ চিটাগাং কসমোপলিটান, রোটার‍্যাক্ট ক্লাব অফ চিটাগাং রিভার শাইন, রোটার‍্যাক্ট ক্লাব অফ চিটাগাং রোজ গার্ডেন ও রোটার‍্যাক্ট ক্লাব অফ চিটাগাং সাউথ। জোনাল সেক্রেটারি ওয়াহেদ মুরাদের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসি’র সাবেক ভিসি ড. প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইক্যুইটি প্রোপার্টিজ ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক রোটারিয়ান মাহফুজুল হক, রোটারিয়ান জসিমুল আনোয়ার খান, রোটারিয়ান ডা. শাহানা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে প্রাক্তন রোটার‍্যাক্টর ও বাংলাদেশ সরকারের এটুআই প্রজেক্টের কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্যকে ইউনেস্কো কর্তৃক পুরস্কৃত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়। অভিষিক্ত ৪টি ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতিগণ ক্লাবের নতুন সভাপতিকে কলার পরিয়ে দিয়ে নতুন বছরের দায়িত্ব অর্পণ করে। তাছাড়া রোটার‍্যাক্ট ক্লাব অফ চিটাগাং রিভার শাইন তাদের ক্লাবে নবাগত প্রায় ৩৩ জনকে শপথ গ্রহণ ও ল্যাপেল পিন পরিয়ে দেয়ার মাধ্যমে সদস্যপদ প্রদান করে।

অনুষ্ঠানে চার ক্লাবের বোর্ড অফ ডিরেক্টরসকে বিগত বছরে তাদের কৃত ফলাফলের ভিত্তিতে সম্মাননা ও অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়। উপরোক্ত চার ক্লাবের নাম মিল রেখে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই যৌথ অভিষেক অনুষ্ঠানটি বাংলাদেশের রোটার‍্যাক্ট আন্দোলনে এক বিরাট মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...
spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে দেখা কয়েকটি...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...
spot_img