Sunday, June 28, 2026
28.3 C
Dhaka

১২০০ কেজির ‘দিনাজপুরের মহারাজ’, দাম চাওয়া হচ্ছে ২০ লাখ টাকা

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর দক্ষিণ শাহবাজপুর গ্রামে এখন মানুষের ভিড় লেগেই আছে। স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশাল আকৃতির একটি ফ্রিজিয়ান ষাঁড়, যার নাম রাখা হয়েছে ‘দিনাজপুরের মহারাজ’।

প্রায় পাঁচ বছর বয়সী এই ষাঁড়টির ওজন বর্তমানে প্রায় ১ হাজার ২০০ কেজি বা প্রায় ৩০ মণ। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এর দাম হাঁকানো হচ্ছে ২০ লাখ টাকা।

মহারাজের মালিক লুৎফর রহমান পেশায় একজন চালক। হিলি থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরের বিরামপুর উপজেলার খানপুর এলাকায় তার বাড়ি।

তিনি জানান, পাঁচ বছর আগে তাদের বাড়ির পালিত একটি গাভীর ঘরেই জন্ম হয়েছিল এই বাছুরটির। জন্মের পর থেকেই অন্য গরুগুলোর তুলনায় এটি আকারে আলাদা ছিল। এরপর ধীরে ধীরে বিশেষ যত্ন ও পরিচর্যায় বড় করা হয় ষাঁড়টিকে।

লুৎফর রহমান বলেন, “অনেক যত্নে বড় করেছি। এখন ও আমাদের পরিবারের সদস্যের মতো হয়ে গেছে।”

বিশাল আকৃতির এই ষাঁড়ের খাদ্য তালিকাও বেশ সমৃদ্ধ। প্রতিদিন কলা, আপেল, মালটা, দানাদার খাবার, তাজা ঘাস ও খড়সহ বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয় মহারাজকে।

মালিকের দাবি, প্রতিদিন প্রায় ২ হাজার টাকা ব্যয় হয় এর পেছনে। গত পাঁচ বছরে মোট খরচ হয়েছে প্রায় ১০ লাখ টাকা।

লুৎফর রহমানের ছেলে রিয়াজুল ইসলাম বাবু বলেন, “মহারাজ শুধু একটি গরু নয়, আমাদের পরিবারের সন্তানের মতো। দীর্ঘ সময়ের পরিশ্রম ও ভালোবাসার ফলেই আজ সে এত বড় হয়েছে।”

বিশাল এই ষাঁড়টিকে দেখতে প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করছেন। অনেকে আবার স্মৃতি হিসেবে ছবি ও সেলফিও তুলছেন।

বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার চক্রবর্তী বলেন, “ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি জেলার অন্যতম বড় গরু। খামারিকে প্রাণিসম্পদ বিভাগ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, নতুন উদ্যোক্তারা বড় পরিসরে খামার করতে চাইলে প্রাণিসম্পদ বিভাগ থেকে তাদের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...

বয়সজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যসেবা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা...

তিনজনের সাহসী অবস্থানে রক্ষা পেল রাজশাহীর প্রাচীন বটগাছ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার ঈদগাহ...

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা।...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও...

আন্তর্জাতিক এআই প্রতিযোগিতায় তিন স্বর্ণ জিতে নজির গড়ল বাংলাদেশ

প্রথম এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করেছে...

গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার একটি শহর, মিলল বিশেষ অধিকার

কানাডার কুইবেক প্রদেশের ছোট্ট শহর টেরাস-ভদ্রুইল গাছকে জীবন্ত সত্তা...

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ...
spot_img

আরও পড়ুন

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময় জীবাশ্মের পরিচয় অবশেষে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় জানা গেছে, এটি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা বলছে, এটি অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব। নতুন কিছু শেখা, বিকল্পভাবে চিন্তা করা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হলেও, সাম্প্রতিক গবেষণাগুলো বলছে বিষয়টি এতটা সরল নয়। দুধে থাকা ক্যালসিয়াম হাড়ের জন্য...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক সংঘাতের মতো নানা শঙ্কা প্রায়ই আলোচনায় আসে। তবে একদল গণিতবিদ সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কেবল...
spot_img