Wednesday, April 22, 2026
30 C
Dhaka

হাজারীবাগে স্বামী হত্যার ঘটনায় দুইজনের যাবজ্জীবন

ঢাকার হাজারীবাগে প্রায় সাড়ে পাঁচ বছর আগে সংঘটিত সোহেল হাওলাদার ওরফে সোহেল হত্যা মামলায় তাঁর স্ত্রী শিল্পী বেগম ও অপর আসামি ফাহিম পাঠানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার দশম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান রায় সম্পর্কে তথ্য নিশ্চিত করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ফাহিমকে রায়ের সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং পরে সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে। শিল্পী বেগম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর হাজারীবাগের মধ্যবঝিলা এলাকা থেকে সোহেল হাওলাদারের লাশ উদ্ধার করা হয়। পরদিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাজারীবাগ থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ জানতে পারে, হত্যাকাণ্ডে জড়িত ছিলেন নিহতের স্ত্রী শিল্পী বেগম, তাঁর ছেলে সিজান মাহমুদ ও সিজানের বন্ধু ফাহিম পাঠান। পরে ২০২২ সালের ২৪ জুলাই শিল্পী ও ফাহিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। সিজান অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আদালতে হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, শিল্পীর তৃতীয় স্বামী ছিলেন সোহেল। তারা হাজারীবাগে বসবাস করতেন। সিজানও মায়ের সঙ্গে থাকত এবং সোহেলকে ‘মামা’ বলে ডাকত। অভিযোগে বলা হয়, সোহেল সিজান ও শিল্পীকে মাঝে মাঝে মারধর করতেন। সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে সোহেল সিজানের বাবার কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা নেন। পরে চাকরির ব্যবস্থা না হওয়ায় বিরোধ তৈরি হয়।

২০২০ সালের ১৩ সেপ্টেম্বর শিল্পী সোহেলকে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা করার পরিকল্পনা করেন। সন্ধ্যা সাতটার দিকে সিজান ও ফাহিম বাসায় এসে শিল্পীকে বাসা থেকে চলে যেতে বলেন। এরপর তারা সোহেলের দুই পা বেঁধে, মুখ চেপে ধরে ও গলা কেটে হত্যা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিচার চলাকালে আদালত ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক শেষে আজ মামলার রায় ঘোষণা করা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img