Monday, September 14, 2026
32 C
Dhaka

রাতে পায়ে তেল মালিশ করলে মিলতে পারে যেসব উপকার

সারাদিন হাঁটা, দাঁড়িয়ে থাকা কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে শরীরের অন্যান্য অঙ্গের মতো পায়ের ওপরও ব্যাপক চাপ পড়ে। অথচ শরীরের এই গুরুত্বপূর্ণ অংশটির যত্ন নেওয়ার বিষয়টি অনেক সময়ই অবহেলিত থাকে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন রাতে ঘুমানোর আগে কয়েক মিনিট পায়ে তেল মালিশ করলে শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, নিয়মিত ১০ থেকে ১৫ মিনিট পায়ে ম্যাসাজ করলে ঘুমের মান উন্নত হওয়া থেকে শুরু করে মানসিক প্রশান্তি পর্যন্ত নানা উপকার পাওয়া যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, অনিদ্রা বা ঘুমের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য পায়ের ম্যাসাজ সহায়ক হতে পারে। এটি স্নায়ুকে শিথিল করে, মানসিক চাপ কমায় এবং শরীরকে বিশ্রামের জন্য প্রস্তুত করে। ফলে গভীর ও আরামদায়ক ঘুমে সহায়তা করে।

রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও পায়ের ম্যাসাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা হাঁটার কারণে পায়ে যে ক্লান্তি তৈরি হয়, তা কমাতে ম্যাসাজ কার্যকর বলে মনে করা হয়। এতে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ও পুষ্টি উপাদান পৌঁছানো সহজ হয়।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ ও উদ্বেগ নিয়ন্ত্রণেও পায়ের ম্যাসাজ সহায়ক হতে পারে। শরীরের নির্দিষ্ট চাপবিন্দু উদ্দীপিত হওয়ার ফলে এন্ডোরফিন নিঃসরণ বাড়তে পারে, যা মন ভালো রাখতে সাহায্য করে।

নিয়মিত ম্যাসাজ রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হয়। পাশাপাশি এটি লিম্ফ্যাটিক সিস্টেমকে সক্রিয় করে শরীর থেকে বর্জ্য ও টক্সিন অপসারণে সহায়তা করতে পারে।

এ ছাড়া দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা টাইট জুতা ব্যবহারের ফলে সৃষ্ট পেশির ব্যথা, টান ও ফোলাভাব কমাতেও পায়ের ম্যাসাজ উপকারী হতে পারে। বিশেষ করে ইউক্যালিপটাস বা টি ট্রি তেলের মতো কিছু তেল ব্যবহার করলে অতিরিক্ত আরাম পাওয়া যায়।

আয়ুর্বেদিক চর্চায় সরিষার তেল, নারকেল তেল, বাদাম তেল এবং ল্যাভেন্ডার তেল পায়ের ম্যাসাজে ব্যবহৃত হয়ে আসছে। এসব তেল ত্বককে কোমল রাখা, আর্দ্রতা বজায় রাখা এবং প্রশান্তি প্রদানে সহায়ক বলে বিবেচিত হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img