Sunday, June 21, 2026
32.2 C
Dhaka

২৮ জুন দেশজুড়ে অনুষ্ঠিত হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন

জাতীয় কর্মসূচিতে ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিশুদের অন্ধত্ব প্রতিরোধ এবং পুষ্টিহীনতা কমানোর লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) জানিয়েছে, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ শিশুকে লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে।

কর্মসূচি সফল করতে সারাদেশে ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের মতো জনবহুল স্থানে আরও ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্র থাকবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলী জানিয়েছেন, প্রয়োজনীয় ক্যাপসুলের বড় অংশ ইতোমধ্যে পৌঁছে গেছে। বাকি অংশ ১৯ জুনের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি অভিভাবকদের নিজ নিজ এলাকার কেন্দ্র থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও সংশ্লিষ্ট সবাইকে কর্মসূচি সফল করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১৯ কোটি প্রাক-বিদ্যালয়গামী শিশু ভিটামিন ‘এ’ ঘাটতির ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই ঝুঁকি বেশি।

শরীরে ভিটামিন ‘এ’-এর ঘাটতি হলে রাতকানা রোগ, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং গুরুতর ক্ষেত্রে স্থায়ী অন্ধত্বের মতো সমস্যা দেখা দিতে পারে।

বাংলাদেশে ভিটামিন ‘এ’ ঘাটতিজনিত অন্ধত্ব প্রতিরোধে ১৯৭৩ সালে প্রথম জাতীয় রাতকানা রোগ প্রতিরোধ কার্যক্রম শুরু হয়। পরে ১৯৯৫ সালে এটি জাতীয় টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হয়।

২০০৩ সালে কর্মসূচিটির নাম পরিবর্তন করে ‘জাতীয় ভিটামিন ‘এ-প্লাস ক্যাম্পেইন’ রাখা হয় এবং ২০১১ সাল থেকে এটি জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

গোলের বন্যায় ইতিহাস ছুঁলো ২০২৬ বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক...

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা...

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...
spot_img

আরও পড়ুন

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও বড় মঞ্চে ব্যাট হাতে যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা আবারও আলোচনায়...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা ইতোমধ্যেই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এবার শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয়...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য দিয়ে। গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও ব্যাট হাতে তার আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক মানসিকতা আবারও আলোচনার কেন্দ্রে...
spot_img