Sunday, June 21, 2026
29.4 C
Dhaka

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। তবে তার সিরিজে অংশগ্রহণ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। চূড়ান্তভাবে মাঠে নামতে হলে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

কোহলির শারীরিক অবস্থা নিয়ে তাই সিরিজ শুরুর আগেই তৈরি হয়েছে আলোচনা ও অপেক্ষা। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তার ফিটনেস পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।

অন্যদিকে দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরছেন ভারতের অন্যতম প্রধান পেসার জাসপ্রিত বুমরাহ। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর এই ফরম্যাটে এটিই হতে পারে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তার প্রত্যাবর্তনে ভারতের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করা হচ্ছে।

ওয়ানডে দলের নেতৃত্বে রাখা হয়েছে শুভমান গিলকে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। এছাড়া স্কোয়াডে আছেন রোহিত শর্মা, কেএল রাহুল, ঈশান কিষান, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও নীতিশ কুমার রেড্ডির মতো পরিচিত ক্রিকেটাররা।

এদিকে আইপিএল ২০২৬-এ পাওয়া চোটের কারণে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি স্পিনার বরুণ চক্রবর্তী। বিসিসিআই জানিয়েছে, তিনি পুনর্বাসনের শেষ ধাপে রয়েছেন। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে না।

আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিলক ভার্মা। এই দলে সুযোগ পেয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিভম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংয়ের পাশাপাশি আলোচিত তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা ও আরশ সিং।

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), শিভম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, সৌম্য কৃষ্ণা ও সোহেল কৃষ্ণা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের মধ্যেই ক্লাব বদলের পথে ব্রাজিলিয়ান তারকা

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকা...

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

গোলের বন্যায় ইতিহাস ছুঁলো ২০২৬ বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক...

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা...

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের মধ্যেই ক্লাব বদলের পথে ব্রাজিলিয়ান তারকা

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকা ইন্টার মায়ামি এবার আরও একটি বড় নাম যুক্ত করার পথে এগোচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা...

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও বড় মঞ্চে ব্যাট হাতে যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা আবারও আলোচনায়...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা ইতোমধ্যেই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এবার শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয়...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য দিয়ে। গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে...
spot_img