Thursday, June 11, 2026
33.9 C
Dhaka

ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট শূন্য, নতুন বাজেটে বড় পরিবর্তন

নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং স্টার্টআপ খাতের জন্য বড় ধরনের কর সুবিধার ঘোষণা এসেছে। একই সঙ্গে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কের সীমা পরিবর্তনের ফলে সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বিএনপি সরকার গঠনের পর প্রথম বাজেট হিসেবে উপস্থাপিত হয়।

অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বাজেট বক্তৃতার শুরুতে অর্থমন্ত্রী ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ শিরোনামে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করেন।

নতুন বাজেট প্রস্তাবে প্রযুক্তি ও তরুণ উদ্যোক্তা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় স্টার্টআপগুলোর ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি স্টার্টআপ প্রতিষ্ঠানের অফিস ভাড়া এবং আমদানি করা সেবার ওপর আরোপিত ভ্যাটও তুলে নেওয়ার কথা বলা হয়েছে।

সরকার জানিয়েছে, এসব কর সুবিধা ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রাখার পরিকল্পনা রয়েছে, যাতে তরুণ উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণে উৎসাহ পান এবং কর্মসংস্থান সৃষ্টি হয়।

একইভাবে দেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং খাতকে সহায়তা করতে কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনে জানান, প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলা এবং তরুণদের কর্মসংস্থান বৃদ্ধিই এসব সিদ্ধান্তের মূল লক্ষ্য।

এদিকে সাধারণ ব্যাংক গ্রাহকদের জন্যও স্বস্তির খবর এসেছে বাজেটে। নতুন প্রস্তাব অনুযায়ী, কোনো ব্যাংক হিসাবের স্থিতি বছরের যেকোনো সময় ৪ লাখ টাকা পর্যন্ত থাকলে সেই গ্রাহককে আর আবগারি শুল্ক দিতে হবে না।

এ ছাড়া ব্যক্তিগত করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

ঘোষিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে ঘাটতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা এবং রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

ঘাটতি পূরণে সরকার ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি সঞ্চয়পত্র ও বিদেশি সহায়তা থেকেও অর্থ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সৌরচক্রে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত

সূর্যের অভ্যন্তরীণ ছন্দে দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা, যা...

প্রাক্তনের স্মৃতি ভুলতে কত সময় লাগে, কী বলছে বিজ্ঞান

একটি সম্পর্কের সমাপ্তি মানুষের জীবনে গভীর মানসিক প্রভাব ফেলতে...

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’: শিক্ষায় নতুন চমক!

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন বাজেটে...

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে...

নিয়তির মাঠে হামলায় বিএনপি নেতা আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের...

চক্রশালা এলাকায় সংঘবদ্ধ হামলায় উত্তেজনা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীর...

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ফয়সাল

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে...

কেরানীগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ১২৭৯টি দরিদ্র পরিবারকে ফ্যামেলি কার্ড প্রদানের...

কেরানীগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা

ঢাকার কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম...

কেরানীগঞ্জে ডিবির বড় অভিযান, ৫ জন আটক

ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ পাঁচজন...

রেল দুর্ঘটনায় ব্যাহত সেবা, যাত্রীদের ভোগান্তি

ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ঢাকাগামী...

রেল যোগাযোগ বন্ধ, দ্রুত উদ্ধার চেষ্টা চলছে

ময়মনসিংহে লাইনচ্যুত যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ...

বিপদে পড়ে নিজের মৃত্যু কামনা করা কি ইসলামে বৈধ?

জীবনের বিভিন্ন সংকট, দুঃখ-কষ্ট বা বিপদের মুখে অনেক মানুষ...
spot_img

আরও পড়ুন

সৌরচক্রে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত

সূর্যের অভ্যন্তরীণ ছন্দে দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা, যা মহাকাশের আবহাওয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গবেষকদের মতে, সূর্যের ভেতরের এই...

প্রাক্তনের স্মৃতি ভুলতে কত সময় লাগে, কী বলছে বিজ্ঞান

একটি সম্পর্কের সমাপ্তি মানুষের জীবনে গভীর মানসিক প্রভাব ফেলতে পারে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকেই ভাবেন, কবে তারা সম্পূর্ণভাবে প্রাক্তনের স্মৃতি থেকে মুক্ত হতে...

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’: শিক্ষায় নতুন চমক!

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন বাজেটে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর প্রস্তাব করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষায় ডিজিটাল রূপান্তর...

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও নতুন এক গবেষণা সেই ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। গবেষণায় দেখা গেছে, মৌমাছির মতো ক্ষুদ্র...
spot_img