Thursday, June 11, 2026
33.9 C
Dhaka

চক্রশালা এলাকায় সংঘবদ্ধ হামলায় উত্তেজনা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তিলক চক্রবর্তী (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পংকজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল চক্রশালা এলাকায় প্রবেশ করে। এ সময় পংকজ শীল ও তিলক চক্রবর্তী তাদের মুখোমুখি হলে ছিনতাইকারীরা অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে পংকজ শীলের মৃত্যু হয়। আহত তিলক চক্রবর্তী বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস বলেন, রাতে সংঘবদ্ধ ছিনতাইকারীরা এলাকায় ঢুকে এ হামলা চালায়। এতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে বোরকা পরিহিত অবস্থায় আটক করা হয়েছে। অন্য হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে...

নিয়তির মাঠে হামলায় বিএনপি নেতা আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের...

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ফয়সাল

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে...

কেরানীগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ১২৭৯টি দরিদ্র পরিবারকে ফ্যামেলি কার্ড প্রদানের...

কেরানীগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা

ঢাকার কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম...

কেরানীগঞ্জে ডিবির বড় অভিযান, ৫ জন আটক

ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ পাঁচজন...

রেল দুর্ঘটনায় ব্যাহত সেবা, যাত্রীদের ভোগান্তি

ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ঢাকাগামী...

ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট শূন্য, নতুন বাজেটে বড় পরিবর্তন

নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং...

রেল যোগাযোগ বন্ধ, দ্রুত উদ্ধার চেষ্টা চলছে

ময়মনসিংহে লাইনচ্যুত যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ...

বিপদে পড়ে নিজের মৃত্যু কামনা করা কি ইসলামে বৈধ?

জীবনের বিভিন্ন সংকট, দুঃখ-কষ্ট বা বিপদের মুখে অনেক মানুষ...

এস্কাফসহ যুবক আটক, মামলা প্রক্রিয়াধীন

নড়াইলের সদর উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে...

যশোরে মাদকবিরোধী অভিযানে দণ্ড কার্যকর

যশোরের অভয়নগরে গাঁজা সেবনের দায়ে মাসুদ মোল্যা (৪০) নামে...

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে বাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মেহেদী হাসান সবুজ নামে এক কথিত...
spot_img

আরও পড়ুন

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও নতুন এক গবেষণা সেই ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। গবেষণায় দেখা গেছে, মৌমাছির মতো ক্ষুদ্র...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে যাওয়ার সময় মেঘনা নদীতে পড়ে মো. তামিম (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৯...

নিয়তির মাঠে হামলায় বিএনপি নেতা আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আব্দুল্লাহ মোড়ল নামে এক বিএনপি নেতা...

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ফয়সাল

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে...
spot_img