Thursday, June 11, 2026
33.9 C
Dhaka

কেরানীগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা

ঢাকার কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার ঢাকা-৩ আসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা নারী ও শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা পারিবারিক মূল্যবোধ জোরদার করা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা তৈরি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিক্ষার্থী আয়শা সিদ্দিকা মুসকান, শিক্ষক শাহিনুর আক্তার, প্রধান শিক্ষক পলি আক্তার, অধ্যক্ষ মাহমুদা আক্তার, অভিভাবক হাজী মীর মোহাম্মদ, ইমাম মুফতি মইনুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একইসঙ্গে সমাজ থেকে সহিংসতা, যৌন হয়রানি, গুম ও হত্যার মতো অপরাধ নির্মূলে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে...

নিয়তির মাঠে হামলায় বিএনপি নেতা আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের...

চক্রশালা এলাকায় সংঘবদ্ধ হামলায় উত্তেজনা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীর...

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ফয়সাল

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে...

কেরানীগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ১২৭৯টি দরিদ্র পরিবারকে ফ্যামেলি কার্ড প্রদানের...

কেরানীগঞ্জে ডিবির বড় অভিযান, ৫ জন আটক

ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ পাঁচজন...

রেল দুর্ঘটনায় ব্যাহত সেবা, যাত্রীদের ভোগান্তি

ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ঢাকাগামী...

ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট শূন্য, নতুন বাজেটে বড় পরিবর্তন

নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং...

রেল যোগাযোগ বন্ধ, দ্রুত উদ্ধার চেষ্টা চলছে

ময়মনসিংহে লাইনচ্যুত যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ...

বিপদে পড়ে নিজের মৃত্যু কামনা করা কি ইসলামে বৈধ?

জীবনের বিভিন্ন সংকট, দুঃখ-কষ্ট বা বিপদের মুখে অনেক মানুষ...

এস্কাফসহ যুবক আটক, মামলা প্রক্রিয়াধীন

নড়াইলের সদর উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে...

যশোরে মাদকবিরোধী অভিযানে দণ্ড কার্যকর

যশোরের অভয়নগরে গাঁজা সেবনের দায়ে মাসুদ মোল্যা (৪০) নামে...

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে বাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মেহেদী হাসান সবুজ নামে এক কথিত...
spot_img

আরও পড়ুন

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও নতুন এক গবেষণা সেই ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। গবেষণায় দেখা গেছে, মৌমাছির মতো ক্ষুদ্র...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে যাওয়ার সময় মেঘনা নদীতে পড়ে মো. তামিম (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৯...

নিয়তির মাঠে হামলায় বিএনপি নেতা আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আব্দুল্লাহ মোড়ল নামে এক বিএনপি নেতা...

চক্রশালা এলাকায় সংঘবদ্ধ হামলায় উত্তেজনা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তিলক চক্রবর্তী (৩০) নামে...
spot_img