Thursday, June 11, 2026
33.9 C
Dhaka

কেরানীগঞ্জে ডিবির বড় অভিযান, ৫ জন আটক

ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোট ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে ডিবি পুলিশের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তাররা হলেন জীবন মিয়া (২৩), মো. শান্ত (২১), আল আমিন (২৫), সোহেল (২৮) এবং সবুর হোসেন (৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে প্রথমে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর ও চরকুতুব এলাকায় অভিযান চালানো হয়। ওই অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জীবন মিয়া ও শান্তকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে পৃথক আরেকটি অভিযানে নবাবগঞ্জের কোমরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আরও ১ কেজি গাঁজাসহ আল আমিন, সোহেল ও সবুর হোসেনকে আটক করা হয়।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে...

নিয়তির মাঠে হামলায় বিএনপি নেতা আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের...

চক্রশালা এলাকায় সংঘবদ্ধ হামলায় উত্তেজনা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীর...

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ফয়সাল

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে...

কেরানীগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ১২৭৯টি দরিদ্র পরিবারকে ফ্যামেলি কার্ড প্রদানের...

কেরানীগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা

ঢাকার কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম...

রেল দুর্ঘটনায় ব্যাহত সেবা, যাত্রীদের ভোগান্তি

ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ঢাকাগামী...

ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট শূন্য, নতুন বাজেটে বড় পরিবর্তন

নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং...

রেল যোগাযোগ বন্ধ, দ্রুত উদ্ধার চেষ্টা চলছে

ময়মনসিংহে লাইনচ্যুত যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ...

বিপদে পড়ে নিজের মৃত্যু কামনা করা কি ইসলামে বৈধ?

জীবনের বিভিন্ন সংকট, দুঃখ-কষ্ট বা বিপদের মুখে অনেক মানুষ...

এস্কাফসহ যুবক আটক, মামলা প্রক্রিয়াধীন

নড়াইলের সদর উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে...

যশোরে মাদকবিরোধী অভিযানে দণ্ড কার্যকর

যশোরের অভয়নগরে গাঁজা সেবনের দায়ে মাসুদ মোল্যা (৪০) নামে...

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে বাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মেহেদী হাসান সবুজ নামে এক কথিত...
spot_img

আরও পড়ুন

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও নতুন এক গবেষণা সেই ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। গবেষণায় দেখা গেছে, মৌমাছির মতো ক্ষুদ্র...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে যাওয়ার সময় মেঘনা নদীতে পড়ে মো. তামিম (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৯...

নিয়তির মাঠে হামলায় বিএনপি নেতা আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আব্দুল্লাহ মোড়ল নামে এক বিএনপি নেতা...

চক্রশালা এলাকায় সংঘবদ্ধ হামলায় উত্তেজনা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তিলক চক্রবর্তী (৩০) নামে...
spot_img