Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন রঙের ফল ও শাকসবজি রাখা জরুরি। কারণ এসব খাবার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি জোগানোর পাশাপাশি চোখের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য রক্ষায়ও সহায়তা করে।

চোখের যত্নে কার্যকর এমন পাঁচটি খাবারের মধ্যে প্রথমেই রয়েছে বিভিন্ন ধরনের মাছ। রুই, কাতলা, ইলিশ ও মাগুরের মতো মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা চোখের মণির সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি ড্রাই আই বা চোখ শুষ্ক হয়ে যাওয়ার সমস্যাও কমাতে পারে।

গাজর দীর্ঘদিন ধরেই চোখের জন্য উপকারী খাবার হিসেবে পরিচিত। এতে থাকা বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এই ভিটামিন চোখের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডিমও চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে ডিমের কুসুমে ভিটামিন এ, জিঙ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে, যা দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক।

দুধ ও দইতেও প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং জিঙ্ক পাওয়া যায়। এসব উপাদান চোখের বিভিন্ন অংশের সুরক্ষা নিশ্চিত করে। পাশাপাশি রাতের দৃষ্টিশক্তি উন্নত করতেও ভূমিকা রাখতে পারে।

কমলালেবু ভিটামিন সি-এর অন্যতম উৎস। এই ভিটামিন শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়তা করে। চোখে পর্যাপ্ত রক্ত চলাচল নিশ্চিত হলে সংক্রমণ ও প্রদাহের ঝুঁকিও কমে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু একটি বা দুটি খাবারের ওপর নির্ভর না করে বৈচিত্র্যময় ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তুললেই চোখের স্বাস্থ্য দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img