Sunday, August 2, 2026
27.5 C
Dhaka
No menu items!

জ্বালানি তেল মজুদে জরিমানা ও কারাদণ্ড দুই মালিকের

ভোলার বিসিক শিল্পনগরীর দুটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৫ হাজার ৯৭৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুলের নেতৃত্বে এনএসআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স খান ফ্লাওয়ার মিল ও তৃষ্ণা বেকারি নামের দুটি প্রতিষ্ঠানে পৃথকভাবে তল্লাশি চালানো হয়।

অভিযানে খান ফ্লাওয়ার মিল থেকে ৩ হাজার ৯৭৪ লিটার ডিজেল জব্দ করা হয়। কারখানার ভেতরে দুটি পানির ট্যাংক ও আটটি ড্রামে এসব জ্বালানি তেল সংরক্ষণ করা ছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক জামাল খানকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পরে একই শিল্পনগরীর তৃষ্ণা বেকারি থেকে প্রায় ২ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে খান ফ্লাওয়ারের কিছু কর্মী রাস্তার ওপর বালুর বস্তা ও ইট ফেলে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ও প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগও ওঠে। পরে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট সীমার বেশি জ্বালানি মজুদ করতে পারে না। তবে খান ফ্লাওয়ার মিলের দৈনিক জ্বালানির চাহিদা প্রায় দেড়শ লিটার হলেও তারা বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রেখেছিল। এ ছাড়া তৃষ্ণা বেকারিতেও বৈধ অনুমোদন ছাড়া জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, জামাল খান অবৈধভাবে একটি লড়িতে প্রায় ৯ হাজার লিটার ডিজেল সংগ্রহ করেছিলেন এবং সেখান থেকে বিভিন্ন স্থানে সরবরাহ করেছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জামাল খান দাবি করেন, জেলা প্রশাসনের এক কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে তিনি ইলিশা অ্যাগ্রোর নামে তেল সংগ্রহ করেছেন এবং এর হিসাব প্রশাসনকে দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিসিকে অভিযান চালিয়ে ডিজেল পেয়েছি। এসব তেল মজুদের জন্য তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img