Thursday, September 17, 2026
26 C
Dhaka

মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরের দেবীপুর এলাকায় একটি আলুবোঝাই ট্রাক পার হওয়ার সময় বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে। মঙ্গলবার রাতে প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সেতুটি ভেঙে পড়ার পর মঠবাড়িয়া-পাথরঘাটা-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহন আটকা পড়ে। এতে সাধারণ যাত্রী, শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি স্থায়ী সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে পাশের পুরনো বেইলি সেতু দিয়েই যান চলাচল করা হচ্ছিল। স্থানীয়দের দাবি, কয়েক বছর ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

এলাকার বাসিন্দা সুমন বেপারী জানান, সেতু ধসে পড়ার ফলে আঞ্চলিক মহাসড়কের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। দূরপাল্লার যাত্রী ও স্থানীয়দের গাড়ি থেকে নেমে খেয়া নৌকায় খাল পার হতে হচ্ছে। একই সঙ্গে পণ্য পরিবহনও বন্ধ হয়ে গেছে। এমনকি জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রেও বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, প্রতিদিন এই মহাসড়ক দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাক, পিকআপ ভ্যানসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের দূরপাল্লার যাত্রীবাহী বাসও এ পথ ব্যবহার করে থাকে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার বলেন, “বেইলি সেতুটি পুরনো। এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। কিন্তু ট্রাকটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ওজনের আলু থাকায় সেতু ভেঙে পড়ে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।”

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. রাসেল। তিনি বলেন, “অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়েছে। এতে আঞ্চরিক মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক করতে বিধ্বস্ত সেতুটি দ্রুত সংস্কার ও বিকল্প ব্যবস্থার জন্য কাজ শুরু করা হয়েছে।”

সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও স্থানীয়দের আশঙ্কা, বিকল্প ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত ভোগান্তি অব্যাহত থাকবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img