Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, জলবায়ু ট্রাস্টের কার্যক্রম এবং ট্রাস্ট ফান্ড থেকে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার পরিবেশ ও জলবায়ু খাতে সুশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সব অভিযোগ কঠোরভাবে বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দলের সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী জানান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০২৫ সালের ৪ নভেম্বর জলবায়ু পরিবর্তন তহবিলের অর্থায়নে প্রকল্প গ্রহণ বিষয়ে ‘বিগত ১৪ বছরে দুই হাজার ১১০ কোটি টাকার দুর্নীতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুসারে জলবায়ু তহবিলের প্রকল্প গ্রহণে দুর্নীতির অভিযোগ রয়েছে, যা বর্তমানে দুদক তদন্ত করছে। ট্রাস্ট ফান্ডের ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ পর্যন্ত প্রকল্পের তথ্য দুদককে সরবরাহ করা হয়েছে।

মন্ত্রী জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মূল উদ্যোগগুলো হলো–
প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের অনলাইন প্রক্রিয়া চালু করা, পিপিএস সফটওয়্যারে অন্তর্ভুক্তকরণ, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রকল্প বাছাইয়ের জন্য গাইডলাইন প্রণয়ন, ১২ সদস্যবিশিষ্ট কারিগরি সাব-কমিটি গঠন, অনুমোদিত প্রকল্পের ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু, ট্রাস্ট ফান্ডের ব্যবহার নীতিমালা সংশোধন (২০২৫), এবং স্থায়ী তহবিল আমানত ব্যবস্থাপনার গাইডলাইন প্রণয়ন ও সংশোধন।

প্রকল্প বাস্তবায়নকালীন অনিয়ম বা দুর্নীতি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

পরিবেশ মন্ত্রী আরও বলেন, পরিবেশ অধিদফতর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল কার্যক্রম জোরদার করছে। পরিবেশগত ছাড়পত্র সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এবং কর্মকর্তাদের নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি জোর দেন, সরকার পরিবেশ ও জলবায়ু খাতে সুশাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং এসংক্রান্ত সব অভিযোগ কঠোরভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...
spot_img

আরও পড়ুন

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য ও দূষিত পদার্থ ছেঁকে শরীরকে সুস্থ রাখতে দিন-রাত কাজ করে এই অঙ্গ। তবে দৈনন্দিন জীবনের...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরিচিত হয়ে আছেন জ্ঞান, আত্মশুদ্ধি...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...
spot_img