Monday, March 30, 2026
25 C
Dhaka

শজনেপাতায় লুকানো পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

শজনেডাঁটা ও শজনেপাতা এই অঞ্চলে দীর্ঘদিন ধরে খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শুধু ডাঁটা নয়, এর পাতা, এমনকি বীজও বিভিন্নভাবে খাওয়া হয়। পুষ্টিগুণে ভরপুর এই উদ্ভিদটি প্রথাগত চিকিৎসাতেও ব্যবহৃত হয়ে আসছে বহু বছর ধরে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যমতে, এক কাপ কুচি করা শজনেপাতা থেকে প্রায় ১৩ ক্যালরি শক্তি পাওয়া যায়। এতে প্রোটিন, শর্করা, অল্প পরিমাণ চর্বি এবং আঁশ রয়েছে। অন্যদিকে ১০০ গ্রাম সেদ্ধ শজনেডাঁটায় থাকে ৩৬ ক্যালরি শক্তি, প্রোটিন, শর্করা এবং উল্লেখযোগ্য পরিমাণ আঁশ।

শজনেপাতা ও ডাঁটা ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামসহ বিভিন্ন ভিটামিন ও খনিজের ভালো উৎস। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং প্রদাহ কমাতে সহায়তা করে, যা ডায়াবেটিস, হৃদরোগ ও ক্যানসারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।

হাড়ের স্বাস্থ্য রক্ষায় শজনেপাতা কার্যকর ভূমিকা রাখে। এতে থাকা ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন কে শক্ত হাড় গঠনে সাহায্য করে এবং বয়সজনিত হাড়ের সমস্যার ঝুঁকি কমাতে সহায়ক। পাশাপাশি এতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ ছাড়া শজনেপাতা ও ডাঁটা কম ক্যালরিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক। এতে থাকা আঁশ দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং বিপাকক্রিয়া সচল রাখে।

তবে অতিরিক্ত পরিমাণে শজনেপাতা বা ডাঁটা খেলে ডায়রিয়া, গ্যাস বা বমিভাব হতে পারে। গাছের শিকড়, বাকল ও ফুল খাওয়া নিরাপদ নয়। অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে এটি খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া যারা রক্তচাপ, ডায়াবেটিস বা অন্যান্য দীর্ঘমেয়াদি রোগের ওষুধ সেবন করেন, তাদেরও সতর্ক থাকা প্রয়োজন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া...

রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার আরও...

চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম, ৪০ জনের নমুনা ঢাকায় পাঠানো

চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত...

স্থায়ী পার্কিং না থাকায় অ্যাম্বুলেন্স চালকেরা তিন ঘণ্টা সড়ক বন্ধ রাখলেন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে আজ সোমবার দুপুরে...

রাজধানীতে শিক্ষার্থীদের টিকে থাকার সংগ্রাম

২০১৮ সালে মাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষার জন্য রাজধানী ঢাকায়...

বৃদ্ধ চালক তেলের লাইনে সাত ঘণ্টা দাঁড়িয়ে ত্রস্ত

রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায় আজ সোমবার সকাল থেকে তেলের...

সুনামগঞ্জের তরুণ ভূমধ্যসাগরে প্রাণ হারালেন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার তরুণ ফাহিম আহমদ মুন্না (২০) লিবিয়া...

রাজশাহীতে গরমের মধ্যে শীতের কম্বল বিতরণ, অসন্তোষের ঝড়

রাজশাহীর পবা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন চৈত্রের গরমে শীতের কম্বল...

লক্ষ্মীপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি দুই শিশু

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দুই শিশুকে...

হামের রোগীতে পূর্ণ আইসোলেশন কর্নার, বারান্দায় চিকিৎসা

পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত...

টিকাদানে ঘাটতি বাড়াচ্ছে হামের ঝুঁকি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বাড়তে দেখা যাচ্ছে। বিভিন্ন...

১৫ কিলোমিটার ঘুরে ৩০০ টাকার তেল পেলেন মোটরসাইকেলচালক

চট্টগ্রাম নগরে জ্বালানি তেলের সংকটে ফিলিং স্টেশন ঘুরেও অনেক...

বরিশালে মার্চে হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু

বরিশাল বিভাগে চলতি মার্চ মাসে হামে আক্রান্ত হয়ে সাত...
spot_img

আরও পড়ুন

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়, যা নিয়ে প্রশ্ন তুলছেন ধর্মীয় বিশ্লেষকেরা। পুরো মাস ধর্মীয় অনুশীলনে মনোযোগী থাকা...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়েছেন সৌদি আরব প্রবাসী লিটন মিয়া। ব্যাগটিতে ছিল তাঁর পাসপোর্ট, বিমানের টিকিট, স্বর্ণালংকার...

রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার আরও দুই শিশুকে ভর্তি করা হয়েছে। এর আগে হাসপাতালে ইতিমধ্যেই দুই শিশু চিকিৎসাধীন ছিলেন। এভাবে বর্তমানে...

চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম, ৪০ জনের নমুনা ঢাকায় পাঠানো

চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একজন শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যজন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে...
spot_img