Friday, March 27, 2026
25 C
Dhaka

বিজয়ের পর মোমিনের দায়িত্ব ও করণীয়

ইসলামী শিক্ষায় মোমিনের জন্য বিজয় ও পরাজয় উভয়ই এক ধরনের পরীক্ষা হিসেবে বিবেচিত। বিজয়ের সময় কৃতজ্ঞতা প্রকাশ এবং পরাজয়ের সময় ধৈর্য ধারণ—এই দুই গুণই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইতিহাসে মহানবী (সা.)-এর জীবনে মক্কা বিজয় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যেসব মানুষ তাকে নির্যাতন ও দেশত্যাগে বাধ্য করেছিল, তাদের পরাজিত করার পরও তিনি প্রতিশোধ না নিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি বলেছিলেন, ‘আজ তোমাদের প্রতি কোনো ভৎর্সনা নেই।’

এই দৃষ্টান্ত থেকে বোঝা যায়, প্রকৃত বিজয় প্রতিপক্ষকে দমন নয়, বরং উদারতার মাধ্যমে হৃদয় জয় করা। কোরআনেও বলা হয়েছে, ‘ভালো ও মন্দ সমান হতে পারে না। মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা; ফলে তোমার সঙ্গে যার শত্রুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো।’ (সুরা হা-মিমণ্ডসাজদা : ৩৪)।

বিজয়ের সময় সংযম ও নম্রতা প্রদর্শনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে, ‘আর রহমানের বান্দারা তারা, যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। যখন তাদের অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তখন তারা বলে, সালাম।’ (সুরা ফোরকান : ৬৩)।

মুমিনের দায়িত্ব হলো সর্বাবস্থায় ন্যায় ও তাকওয়ার পথে থাকা এবং অন্যদের সৎকর্মে উৎসাহিত করা। ‘তোমরা ন্যায় ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা কোরো। তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা কোরো না।’ (সুরা মায়িদা : ২)।

সমাজে মতবিরোধ থাকলেও তা সহনশীলতার মাধ্যমে মোকাবিলা করার শিক্ষা দেওয়া হয়েছে। কোরআনে উল্লেখ আছে, ‘আল্লাহ ইচ্ছা করলে তোমাদের এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন তদ্দ্বারা তোমাদের পরীক্ষা করতে চান। সুতরাং সৎকর্মে তোমরা প্রতিযোগিতা কোরো।’ (সুরা মায়িদা : ৪৮)।

সুতরাং, বিজয় অর্জনের পর একজন মুমিনের উচিত অহংকার পরিহার করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ করা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা,...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায়...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময়...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি...

রাজবাড়ীতে পদ্মা বাসডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু, মা–ছেলে–ভাগ্নিকে পাশাপাশি দাফন

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা...

হাতীবান্ধায় হাতকড়া পরা আসামিকে পালানোর দুই দিন পর আবার গ্রেপ্তার

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির অভিযোগে গ্রেপ্তার করা মনিরুজ্জামান...

আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার, মাংস বিক্রি করতে গিয়ে ধরা

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার...

‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ বারবার স্মরণ করতে হবে’

প্রতিনিধি, লক্ষ্মীপুর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের...

তরুণদের সুখ কমার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা

পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের মানসিক সুস্থতা ও জীবনের...

কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, ২০০-এর বেশি যাত্রী রক্ষা পেলেন

রাঙামাটি: কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার সকালে এক যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার...

বাসডুবিতে স্বামী–স্ত্রীর মৃত্যু, একদিনেই এতিম দুই ভাই

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক...

ফেসবুকেই পেমেন্ট ও অর্ডারের সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে...

চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চলন্ত অবস্থায় চাকা বিস্ফোরণের ঘটনায় কক্সবাজারমুখী...

পঞ্চগড়ে বন্ধুসভার উদ্যোগে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে...
spot_img

আরও পড়ুন

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা, অস্বস্তি কিংবা ঢেকুর ওঠার সমস্যায় ভোগেন। নিয়মিত এমন পরিস্থিতি তৈরি হলে তা দৈনন্দিন জীবনে অস্বস্তি...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরার সময় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ এক মাদ্রাসাছাত্রকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাতনামা আরও...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি তেলের তীব্র সংকটে যান চলাচল প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত মোটরসাইকেল, অটোরিকশা, কার...
spot_img